বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুইসাইড করো না

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Muhammd Zobayer Islam (০ পয়েন্ট)

X গল্পঃ সুইসাইড করো না সংগ্রহেঃমুহাম্মদ জোবায়ের ইসলাম . এইমাত্র সুসাইড করলাম। বিষের বোতলটা মেঝেতে পড়ে আছে। কন্ঠনালী হতে নাভী পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ভুলে এসিড পান করেছি..। . ... পাশের রুম থেকে মা দৌড়ে এসে বুকে জাপটে ধরলো। বাপ তুই এটা কেন করলি..? ... তোকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছি। তুই ভুমিষ্ট হওয়ার ছয় দিন আগ থেকেই প্রসব বেদনায় কাতরিয়েছি। . ...ভুমিষ্ট হওয়ার পর ছয়মাস পর্যন্ত তোকে নিয়ে মেডিকেলে কাটিয়েছি। এই ছয়মাস একরাত ও ঘুমাতে পারিনি। তোকে প্রেম, ভালবাসা দিয়ে এতবড় করেছি। কিন্ত আমাদেরকে কিছু না বলে এটা কেন করলি...? . ... কিছুক্ষণ পর আব্বু ও ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করলো। শুনে অবাক হলাম। পৃথিবীর সবচেয়ে কঠিন মানুষটা কি কান্না করতে পারে..? . ...আব্বু আম্মুর কান্না, প্রেম ও ভালবাসা দেখে বাচঁতে ভীষণ ইচ্ছে করছে। কিন্ত হাত পা ধীরে ধীরে অবস হয়ে আসছে। নড়াচড়ার শক্তিও পাচ্ছি না। নিশ্বাস ও ধীরে ধীরে ছোট হয়ে আসছে। শ্বাস প্রশ্বাস নিতে ও খুব কষ্ট হচ্ছে। হয়তো বা কিছুক্ষণ পর পুরো শরীর নিস্তেজ হয়ে যাবে..। . ... নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। সর্বোচ্চ মায়া মমতার বিপরীতে এমন অন্যায় কখনো মানায় না। না কখনোই না.... . ... না সুসাইড করিনি। বিষের বোতলটা এখনো হাতে। সুসাইড করার পরের মূহুর্ত গুলো কি হবে চোখ বন্ধ করেই অনুভব করলাম। একটা অকৃতজ্ঞ মানুষের জন্য সুসাইড করবো, তা কখনো মানায় না। যার জন্য সুসাইড করবো সে তো ব্যথা পাবে না..আর সে তো কখনও আমায় ভালও বাসেনি ৷যে মানুষটি আপনাকে ভালবাসেনি তার জন্য সুইসাইড করবেন ৷ আর যারা আপনাকে বিনা স্বার্থে ভালবাসে তাদের জন্য কি করবেন !! ভেবে দেখবেন . ব্যথা পাবে আব্বু আম্মু। সারা জীবন কাতরাবে পুত্র হারানোর ব্যথায় আমার জম্মধাত্রী মা...। পরীক্ষায় খারাপ করেছেন তাই সুইসাইড করবেন ৷ আরে ভাই জীবনে পরীক্ষায় পাসই মূখ্য বিষয় নয় ৷ সামনে কত পরীক্ষা আসবে এমন ৷ একটা খাতায় কিছু নাম্বারের জন্য সাধের এই জীবনটা বিসর্জন দিয়ে কেন নিজেকে বোকা প্রমাণিত করবেন ৷ অনেক দিন যাবত লালন পালন করা সপ্ন পূরন হয়নি ৷ তাই ভাবছেন সুইসাইড করবেন ৷ আরে ভাই এই একটা জীবন না হয় সপ্ন দেখতে দেখতে পার করে দিলেন ৷ plz........ ভূল করে হলেও এই ধরনের কাজ করার পূর্বে একটা বার ভেবে নিবেন কোন সুখের নেশায় মগ্ন হচ্ছেন ৷ আর এই পৃথিবীতে আপনার সবচেয়ে আপনজন আপনি নিজেই ৷৷ collected from : LUNGI - লুঙ্গি (ফেজবীক পেজ)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now