বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি জিজ্ঞাসা করলুম, “কিন্তু, হের ডেলব্রুক, আপনি কেমন করেই বা আর কেনই বা আমাকে খোঁজার জন্য ওই জওয়ানদের নিয়োগ করলেন?”
তিনি কাঁধ নাচিয়ে নিজের কাজটা একটু খাটো করে দেখানোর চেষ্টা করলেন, বললেন, “আমি যে রেজিমেন্টে আছি তার কম্যান্ডারের কাছে কিছু স্বেচ্ছাসেবক চেয়েছিলাম; ওঁর সহায়তা ভুলব না।”
আমি জিজ্ঞাসা করলুম, “কিন্তু আমি যে হারিয়ে গেছি, সেকথা আপনি জানলেন কী করে?”
“আরে মশাই, ঘোড়াগুলো পালিয়ে গেল। ড্রাইভার অনেক কষ্টে ভাঙা গাড়িটা নিয়ে ফিরে এল।”
“কিন্তু সেজন্য নিশ্চয়ই আপনি আমার জন্য সামরিক খোঁজ-পার্টি পাঠাননি?”
“ওহো, না!” তিনি জবাব দিলেন, “কিন্তু কোচোয়ান ফিরে আসার আগে, আপনি যে বোয়ারের অতিথি, তাঁর থেকে একটা টেলিগ্রাম পাই।” উনি পকেট থেকে একটা টেলিগ্রাম বের করে আমার হাতে দিলেন। পড়ে দেখলুম:বিস্ট্রিজ। আমার অতিথি সম্পর্কে সাবধান–তাঁর সুরক্ষা আমার কাছে সবচেয়ে মূল্যবান। তাঁর কিছু হলে, তিনি হারিয়ে গেলে, তাঁকে খোঁজার জন্য সব কিছু করবেন। তাঁর সুরক্ষার সবরকম ব্যবস্থা করবেন। তিনি ইংরেজ, এবং সেই জন্য একটু অ্যাডভেঞ্জার-প্রিয়। বরফ, নেকড়ে আর রাত খুব বিপজ্জনক। তাঁর ক্ষতির আশঙ্কা থাকলে, সময় নষ্ট করবেন না। খরচপত্র নিয়ে ভাববেন না, ওটা আমি দেখব। –ড্রাকুলা।
টেলিগ্রামটা হাতে নিয়ে আমার মাথাটা কেমন ঘুরতে লাগল। হোটেল-মালিক আমাকে না ধরলে বোধহয় পড়েই যেতুম। পুরো ব্যাপারটাই অদ্ভুত আর অকল্পনীয় মনে হল। আমার এই অস্তিত্ব যেন আমার বিরুদ্ধ শক্তির এক খেলা মাত্র–কথাটা ভেবেই আমার হাত-পা অবশ্য হয়ে এল। নিশ্চয় কোনো রহস্যময় রক্ষাকবচ ঘিরে ছিল আমাকে। নয়তো তুষার আর নেকড়ের মুখ থেকে আমাকে রক্ষা করতে বহু দূরের এক দেশ থেকে একেবারে সঠিক সময় এমন বার্তা কীভাবে এল!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now