বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ড্রাকুলার অতিথি ০৮

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X দরজায় হেলান দিয়েছিলুম বলে সেটা পিছন দিকে খুলে গেল। এই নির্দয় ঝড়ের হাত থেকে রেহাই পেতে তখন কবরের আশ্রয়ই সই। সেখানেই ঢুকতে যাচ্ছিলুম, এমন সময় প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকে উঠল–সেই আলোয় দেখলুম সমাধিগৃহের অন্ধকারে এক সুন্দরী নারী শায়িত, তার গালদুটি সুডৌল, ঠোঁটদুটি লাল। মনে হল সে বেদির উপর কফিনে শায়িত। চমকে উঠলুম। মাথার উপর আকাশ গর্জে উঠল। যেন দুটো দৈত্যের হাত আমাকে টেনে বাইরে বের করে আনল ঝড়ের মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই শিলাবৃষ্টির আঘাতে পড়ে গেলাম। কিন্তু সেই সঙ্গে কেন জানি মনে হতে লাগল যে আমি একা নই। সমাধিসৌধটার দিকে তাকালুম। সৌধের মাথার উপর শ্বেতপাথর ফুঁড়ে যে লৌহফলকটা উঠেছিল, তার উপর বাজ পড়ল। সমাধিসৌধটার পাথর ফেটে তাতে আগুন লেগে গেল। মৃত রমণীটি এক মুহুর্তের জন্য যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার চিৎকার ডুবে গেল ঝড়ের গর্জনে। শেষ যে শব্দটা শুনলাম, তা অনেকগুলো ভয়ংকর শব্দের মিশ্রণ। আবার কোনো দৈত্যের হাত আমাকে ধরে টেনে নিয়ে চলল। আমার উপর শিল পড়তে লাগল। চারদিক থেকে নেকড়ের গর্জন শোনা যেতে লাগল। শেষ যা দেখলাম, মনে আছে, একটা অস্পষ্ট, সাদা, চলমান পুঞ্জ। মনে হল আমার চারপাশের কবরখানা তার সব মৃতের প্রেতাত্মাদের পাঠিয়ে দিয়েছে। আর তারা যেন সেই শিলাবৃষ্টির সাদা অন্ধকারের মধ্যে আমার দিকে এগিয়ে আসছে। একটুখানি হুঁশ ফিরতেই ভয়ে কুঁকড়ে গেলুম। খানিকক্ষণের জন্য আবার জ্ঞান হারালুম, আবার একবার ফিরে এল চেতনা। পায়ে প্রচণ্ড বেদনা অনুভূত হল, নড়তে পারলুম না; মনে হল পা দুটো অসাড় হয়ে গেছে। ঘাড়ে একটা হিমশীতল স্পর্শ টের পেলুম, শীতল ভাবটা আমার শিরদাঁড়া ধরে নেমে এল। পায়ের মতো কানদুটোও অসাড় হয়ে এসেছিল যন্ত্রণায়। শুধু বুকের কাছে একটা গরম ভাব পাচ্ছিলাম, যাতে তুলনামূলকভাবে একটু আরাম পাচ্ছিলুম। পুরো ব্যাপারটাই মনে হল দুঃস্বপ্ন–শারীরিক দুঃস্বপ্ন। মনে হল, আমার বুকের উপর এমন কিছু চেপেছে, যাতে করে আমার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ ড্রাকুলার অতিথি
→ ড্রাকুলার অতিথি শেষ পর্ব
→ ড্রাকুলার অতিথি ১১
→ ড্রাকুলার অতিথি ১০
→ ড্রাকুলার অতিথি ০৯
→ ড্রাকুলার অতিথি ০৭
→ ড্রাকুলার অতিথি ০৬
→ ড্রাকুলার অতিথি ০১
→ ড্রাকুলার অতিথি ০৫
→ ড্রাকুলার অতিথি ০৪
→ ড্রাকুলার অতিথি ০৩
→ ড্রাকুলার অতিথি ০২
→ ড্রাকুলার অতিথি ০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now