বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কনফিউজডডডড!!!!!

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X খুব তাড়াহুড়ো করে কলেজে এসে পৌছালো জয়(সংক্ষেপিত নাম) এর কারণ একটাই নিশিকে(আসল নামের সাথে মিল রেখে) খুজে বের করা। যেকরেই হোক সবার আগে নিশির সাথে কথা বলতে হবে, না বললে পেঠের ভাত হজম হয় না, দৌড়ে গেল বাংলা ডিপার্টমেন্টে, নিশিকে পেল বসে আছে। যাক দেখা পেল, তারমনেও শান্তি আসলো। ওহ দুঃখিত, একটা কথা বাকি রয়ে গেল.. সেটি হলো ওরা দুজনই একসাথে পড়ালেখা করে, এবার অনার্স প্রথম বর্ষে, তাদের ডিপার্টমেন্ট বাংলা। (আমিও তাদের সাথে পড়ালেখা করি... প্রায় সবার সাথে আড্ডা দেই.. কিন্তু নিশির সাথে এখনও সরাসরি কথা বলা হয় নি, জানি না কেন? তবে মনে হয় নিশিকে কিছুটা ভয় হয়) এবার নিশি সম্পর্কে কিছুটা বলি , নিশি খুব স্মার্ট একটা মেয়ে, নীল পরী না হলুদ পরী বলবো বুঝতে পারছি না ! এতো সুন্দর কোনো মানুষ হয়? .. বলতে গেলে সারা ডিপার্টমেন্টের হার্টথ্রব, দেখতে টিয়া পাখির মত কিউট... সবসময় চোখে সানগ্লাস দিয়ে চলাফেরা করে , চোখের চাহনিতে কি যে মায়া আছে, সেটা বলে বোঝানো দায় ! যেকোনো ছেলেই তার চোখের ছলে আটকা পড়ে যাবে। (চোখ গুলো কি সুন্দর গো দেখলেই মনে হয় চেয়ে থাকি, একবার আমার বন্ধু রোমিওকে বলছিলাম, দোস্ত নিশির চোখ দুটো এতো সুন্দর কেন দেখলেই মনে হয় চেয়ে থাকি, রোমিও বলল ওদিকে খেয়াল দিছ না, নিশি খুব সেনসিটিভ মেয়ে.. কি না কি মনে করবে! তাই আর চোখের দিকে তাকাই নি) হয়তো এসব কিছুই জয়কে আকৃষ্ট করেছে। কিন্তু মজার ব্যাপার হলো, দুজন প্রেমে পড়ছে নাকি চেষ্টা করছে কিছুই বোঝা যায় না। অনেক ফলো করেছি তাদের কিন্তু কোনো দুর্বল জায়গা পাই না। দুজনেই বেস্ট ফ্রেন্ডের মত তুই করে কথা বলে... কিন্তু অপরদিকে জয়ের আকৃষ্টতা আমাকে সন্দেহের তীরে ভাসিয়ে দেয়। আমার জানামতে ওরা নিয়মিত একজন আরেকজনের কেয়ারিং নিয়ে খুব বেশি আগ্রহী..সবসময় একজন আরেকজনের খবর রাখে..তাহলে এই পথচলা আটকিয়ে রাখার মানেটা কি ? আমি বুঝতে পারিনা, কবে যে বুঝবো আল্লাহ ভালো জানেন । তোদেরকে নিয়ে আরেকটি গল্প কবে লিখতে পারবো... তোমরাই ঠিক করে দে প্লিজ.........


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now