বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তাদের সবাইকেই আমি চিনি।প্রায় সবাই আমার পাড়ার।হাতের ধুলো ঝেড়ে আমি তাদের সামনে এগিয়ে যাই।তরুণদল ইতস্তত করে।কত না লজ্জিত তারা।শেষে বলে, 'জানি, আপনার কাছে এটা আমাদের অন্যায় অনুরোধ।তবুও আশা আছে, আপনি বুঝবেন।'আমি হাসবার চেষ্টা করি।বলি, 'তোমরা না-বললে কি করে বুঝব?'
ওরাও হাসে, তাহলে পরিষ্কার করেই বলি আপনাকে।আমরা ফুল চাই।আমি একটি শব্দও উচ্চারন করতে পারি না।কেমন করে পারি! কয়েক মুহুর্ত চুপ করে বলি,'দেখো , তোমরা আমার প্রিয়।কিন্তু জানো তো...' তারা আমার কথা শেষ করতে না দিয়ে বলে, 'আমরা জানি, আপনি আপনার কোন ফুলকেই বাগান ছেড়ে যেতে দেন না।এজন্যে আমরা আপনার প্রশংসাই করি।কিন্তু কালকের অনুষ্ঠানের জন্যেই আমরা ফুল চাইছি।'মুহুর্তে আমার সব কথা মনে পড়ে।আগামীকাল তাদের বন্ধুর স্বৃতিসভা।বেশ কয়েক বছর আগে এমনই এক দিনে তাদের বন্ধু সবাইকে ছেড়ে চলে যায়।সেই তরুনের দীপ্ত চেহারা এখনো আমার মনে আছে।সেই অগোছালো চুল, উজ্জল চোখ। তাকে কি তার বন্ধুরা ভুলতে পারে। প্রতিবছর তাই ওরা ফুলের শোভায় তাকে স্মরণ করে।ফুলের অবয়বে ঢেলে দেয় ভালবাসা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now