বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাদের সেদিন দেখা হবে (শেষ পার্ট)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X সেদিন আমাদের প্রথম ফুচকা শেয়ারিং হবে। হ্যা, যেই মেয়েটা খাবারে কারো ভাগ বসানো সহ্য করেনা ঠিক সেই মেয়েটাই তার প্লেট থেকে একটা ফুচকা তোমার প্লেটে দিয়ে বলবে "ধরেন তো, আর পারছিনা আমি"। যেই মেয়েটার গাদা গাদা গিফট ভাল্লাগে, তাকে তুমি দুইটা বেলুন হাতে এতো খুশী এই প্রথমবার হতে দেখবে। এই মেয়েটা তোমার জন্যে খুব যত্নে সেদিন কাজল টানবে। হ্যা, সত্যি। তোমার আবার ঘর থেকে বেরুতে মোটেও ভাল্লাগেনা। একটু দূরের পার্কে বন্ধুদের আড্ডায় যেতেই বিরক্ত লাগে। সেই তুমি বাসে চড়ে, সাড়ে ছয় ঘন্টার বিরক্তিকর জার্নি করে গোসল না করেই আমার জন্যে অপেক্ষায় থাকবে সেদিন। সেদিন আমাদের প্রথম দেখা হবে; সেদিন তুমি নীল পাঞ্জাবীটা গায়ে দিয়ে দাঁড়িয়ে থেকো, কেমন? কথার মারপ্যাচে কখন যে বরই ওয়ালার বরই শেষ করে চানাচুর খেতে আরম্ভ করেছি তা আমাদের মনেই থাকবেনা। লাজুক লাজুক হাই-হ্যালো-কি খবর শেষ হয়ে কখন যে দুজন পাশে বসা ছেলেদের নিয়ে ট্রল শুরু করেছি তাও আমাদের খেয়ালেই থাকবেনা। যে তুমি খুব পরিপাটি, তার আজ চুল আউলা হয়ে গেছে। যে তুমি খুব যত্নে ইস্ত্রি-ভাঙা পাঞ্জাবী পরেছিলে তার পাঞ্জাবী কুচকে গেছে। সাড়ে ছয় ঘন্টার জার্নির পরে তোমার সব এলোমেলো, কেবল মনটা আজ একজন কেন্দ্রীক। হাসিটা আজ বড় ঝলমল, কথাগুলো ঝড়ের বেগে এলোমেলো হয়ে বৃষ্টির মতো ঝরছে। সেদিন আমাদের প্রথম দেখা হবে; আমি নাহয় হলদে রঙের জামাটা বেছে নিবো। আচ্ছা, তুমি চাইলে হলদে রঙের শাড়িটাও বেছে নিতে পারি, তুমি চাইলে হাত ভরে নিতে পারি এক গাদা চুড়ি। আপত্তি নেই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now