বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাসর ঘরের অদ্ভুদ ভালোবাসা ০১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X খাটের পাশেই একটা বক্সের উপর তিনটা গ্লাস রেখে গেল ইমরানের ফুফাত বোন মীম। যার একটা গ্লাসে উষ্ণ-গরম দুধ আর অপর দুইটাতে আছে ঠান্ডা কমলা ফ্লেভারের শরবত। ঘড়ির কাটা যখন বারো টায় নামলো ইমরান তখন বাসর ঘরে প্রবেশ করল। শরীর থেকে বিবাহের শেরওয়ানীটা নামিয়ে সেটা আলতো করে ঝুলিয়ে দিল। মেয়েটা ঘরে নেই, সে বসে আছে ব্যলকনিতে। বিবাহের প্রথম রজনীতে এভাবে ব্যলকনিতে বসে থাকাটা বড় অদ্ভুত বলে মনে হলো ইমরানের নিকট। হয়তো বাবা মা আর ছোট ভাইটাকে তামান্না বেশ মিস করতেছে। ও হ্যা তামান্না হলো ইমরানের সদ্য বিবাহিতা স্ত্রী। ইমরান ঘরের লাইট টা অফ করে ব্যলকনি আর রুমের স্বল্প আলোর রঙিন বাতি গুলা জ্বালিয়ে দিল। ব্যলকনিতে সব সময়ে একটা চেয়ারই থাকে কিন্তু আজকে দুইটা চেয়ার আর তার মাঝে একটা টুলের ব্যবস্থা আগে থেকেই ইমরান করে রেখেছিল। ঠান্ডা শরবতের দুটি গ্লাস নিয়ে ব্যলকনির দিকে পা বাড়াল ইমরান। টুলের উপর শরবত রেখে খালি চেয়ারটিতে আসন নিল ইমরান। কি বলবে, কি করবে কোনটাই মাথায় আসছেনা ইমরানের । বেশ কিছু সময় দুজনেই চুপ থাকার পর তামান্না মুখে আওয়াজ তুললো। ~~ ইমরান সাহেব আপনাকে আমার কিছু বলার ছিল? (তামান্না) ~~ অনুমতি দিয়ে লজ্জা দিতে চাইনা, আপনি বলুন। (ইমরান) ~~ "জয়নাল আবেদিন' নামটা উচ্চারন করে কিছু সময় চুপ করে রইলো তামান্না। ~~ হুম, বলুন কি বলতে চান (ইমরান) ~~ এবার কিছুটা বিব্রত আর ভারী কন্ঠে তামান্না বললেন। জানিনা এমন সময়ে কথাটা বলা উচিত হবে কিনা। তবুও আমাকে বলতেই হবে। আমি একজন কে ভালবাসতাম। ছেলেটা বি এল কলেজের বাংলা ডিপার্টমেন্ট এর ছাত্র জয়নাল আবেদীন। বুঝে উঠার পর থেকে আমি শুনতাম ভালবাসা এক পবিত্র বন্ধন, আর কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম জয়নালের মাধ্যমে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ বাসর ঘরের অদ্ভুদ ভালোবাসা ( শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now