বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পিছুটান ০১

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X - এই শোনেন? - হ্যা বলো। - আমরা ঢাকায় চলে যাচ্ছি। - হঠাৎ ঢাকায় কেন? - আব্বুর ট্রান্সফার হয়ে গেছে। তাই পরিবারসহ সেটেল হচ্ছি। - হঠাৎ এভাবে ট্রান্সফার হয়ে গেলো! - হ্যা...। আমরা এখানে থেকে যেতে চেয়েছিলাম। কিন্তু আব্বুর পক্ষে ঢাকায় একা একা থাকা কষ্টকর হয়ে যাবে, তাই চলে যাওয়া লাগতেছে। - ওহ, তা কবে যাচ্ছো? - আজকে রাতেই। ১০ টায় বাস। - আজকেই! - হ্যা, আপনি কি করতেছেন? - আমি তো পড়াতে এসেছিলাম। - শেষ হবে কখন? - একটু পরই। - ওহ। আচ্ছা, ভালো থাকবেন। - তুমিও.. .. .. - একটু শোনেন? - হ্যা বলো... - আমাদের দেখাটা তো আর হলোই না। - আমার সময় থাকলে তোমার থাকে না; তোমার সময় থাকলে আমার থাকে না। নিয়তিই বোধহয় চায় না। - নিয়তিকে বদলাতে পারলে মন্দ হতো না। - কারও সাধ্য নেই যে। - মাঝে মাঝে মানুষ অসাধ্যকেও সাধন করে ফেলে। - সবার বেলায় ঘটলে সেটা অসাধ্য কাজ হিসেবে গণ্যই হতো না। - দেখেন, এতো বুদ্ধিজীবীদের মতো কথা বলবেন না। - আচ্ছা। এদিকে কি একবারও ফিরবে না? - না ফেরার সম্ভাবনাই প্রবল। - তাহলে না হয় কল্পনাতেই দেখে নিবো। - আপনি একটা পাগল। - পাগল ছিলাম না কবে? - জানি না। - বদলে দিতে চাও? - সে সাধ্যি নেই যে। - কেউ চাইলে তাকে নিরাশ করতাম না। - নিশ্চিত হয়ে বললেন, নাকি আবেগ? - আবেগ থেকে কি নিশ্চয়তার গল্প আসে না? - আসলেও সেটা হয়তো তাসেরঘর। - আস্ত তাজমহলটা আজও দাঁড়িয়ে। - আপনি যে শাহজাহান নন। - রাজা না হলেও রাজকুমার তো। - নামে কি আসে যায়? - নামই ইতিহাস হয়ে থাকে। - হেয়ালিপনা বাদ দিন। - আচ্ছা, দিলাম বাদ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৬৯ জন


এ জাতীয় গল্প

→ পিছুটান
→ পিছুটান
→ পিছুটান (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now