বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দু বছর আগে তারা আমার বাগানে প্রথম তাদের ক্লিন্ন পায়ে ছাপ রাখে।প্রতিটি সকাল থেকেই আমার জনে কত না মলিন, কত না দুঃখের।শেষে আমি ঠিক করি কোনোমতেই আমি অপরাধিকে ছেড়ে দেব না।
সেই আশাতে কত রাত্রি আমি আমার অন্ধকার বাগানে একা বসে থেকেছি।তাই এবারে আমি সাবধানি।যদিও জানি রাত জেগে কোনো লাভ নেই।কেননা ওরা কেবলই আসে যখন আমি ঘুমে।সামান্য তন্দ্রার সুযোগ নিতেও তারা কখনো ভুল করে না।
সামান্য শব্দেও আজকাল আমি বিছানায় উঠে বসি।নিশাচরী বাতাস বাগানের দরজায় শব্দ তুললেও আমি ছুটে বেরিয়ে যাই।বাগানের প্রতিটি কোণে সতর্ক চোখ আমার।প্রতিটি ঝোপ যেন তস্করের আশ্রয় বলে মনে হয় তখন।কিন্তু কাছে গেলেই তারা বিমুর্ত।আমি দেখি আমার বাগান সেই বিশাল অন্ধকারে স্হিরদৃষ্টিতে তাকিয়ে আছে।আমি হতভাগ্য পুষ্পকুলকে গালি দিই : তোমরাই অত্যাচারীকে ডেকে আনো।আমি যখন ঘুমে তখন তারা তোমায় কলুষিত করে অথচ তুমি কেবল তাদেরী আহ্বান করো।আমি নিঃশব্দ তিরস্কারে তাদের ভীত করে আবার শুতে চলে যাই। সবচেয়ে প্রিয় ফুলের কেয়ারীর পাশে থাকা আমার অভ্যাস।আমার বাগানে কোনো মালি নেই।নিজের ফুল ফোটাতে কে অনের সাহায্য চায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now