বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"স্বৃতিময়" ১ম পর্ব

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Murad Islam (০ পয়েন্ট)

X শীত এবারে এত দ্রুত চলে গেল।অথচ বসন্ত এখনো দূরে।দক্ষিনের বাতাস শিরীষের মাথা কাপিয়ে দিয়ে যায় না।কৃষনোচূড়া,অশোক সারা পথে রঙের আলো ছড়াতে ভূলে গেছে।শেফালি তো সেই কবেই দূরবাসী।আর গন্ধরাজ ক্বচিৎ তার শুভ্র উষ্ঞীষ তুলে ধরে।গোলাপ আছে, কিন্তু জুই, কুন্দ,মালতী এখন তাদের মুখ দেখাবে না।মৌসুমি ফুলের বাহার আছে আর আছে ম্লানমুখী গাঁদা--পলাতক শীতের কাছে যৌবনের অন্জ্ঞলি দিয়ে রক্ত। ডালিয়ারা আছে।যদিও বিষণ্ন।কিন্তু আশায় জ্বলে।অনেক দেরিতে এসেছিল তারা সূর্যের সমস্ত আলো শুষে নিতে।তাই তাদের হাসি নেভেনি। আমি জানি আজকাল আমার বাগানে ফুলের পসার অনেক দেরিত বসে।এমন দেরি অনেক দিন ধরে হচ্ছে।তবুও ফুল ফোটাতেই হয়।ফুল ফুটুক না-ফুটুক আজ বসন্ত আমার জন্যে নয়। আর সেখানেই আমার ভয়।পরস্বাপহারীর ভয়।ধনবানের মতোন তস্করের ভয়।পাছে তারা আমার বাগানে ঢুকে লোভের আঙুলের ছাপ রেখে যায় এই দুশ্চিন্তায় আমি ঘুমোতে পারি না। ফুলের জন্যে আমার ভালবাসা প্রতিবেশিরা জানতেন।আমি কত দিন তাদের ডাকি ফুল ফোটার আনন্দে অংশ নিতে।যদিও কাউকে কোনদিন একটি ফুলও ছিড়তে দিই না।তারা বোঝেন। কিন্তু রাতের অন্ধকারে যারা তোমার হৃদয়সর্বস্বকে নিয়ে যায় তাদের নিয়ে কি করা যায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ "স্বৃতিময়" ৫ম পর্ব
→ "স্বৃতিময়" ৪র্থ পর্ব
→ "স্বৃতিময়" ২য় পর্ব
→ "স্বৃতিময়" ৩য় পর্ব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now