বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি পাশে নেই,তাই মন ভাল নেই_০৫

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X থাক আর বলতে হবে না । আপনারা পুরুষেরা যা বলবেন তাইতো মেয়েদের মেনে নিতে হবে । এখন চলি বাই বাই । অনন্যা চলে যায়,সেলিম দাড়িয়ে থাকে । ওর সাথে গেলে আরো কত কি বলতে থাকবে তার কোনো হিসেব আছে? অনন্যা ফিরে ফিরে তাকাচ্ছে দৃষ্টিও যেন যুদ্ধরত না হয়,সে জন্য ঘুরে দাড়ায় সেলিম । দেখতে পায় এক টুকরো কাগজ পড়ে আছে,তুলে নেয় কাগজটা সেলিম । চার কোনায় ফুলের চিত্র,তাতে অনেক লেখা । ****** *সেলিম* তোকে কি দিয়ে আমার হৃদয়ে স্বাগতম জানাবো কোন কিছু হিসেব করে মেলাতে পারছি না । তবুও আমার অনুপস্থিত আমার হৃদয় বাগানের সকল চাওয়া থেকে জানাই ওয়েলকাম । এরপর লিখি আমার মনের কথা,তুই জানিস না । আমি কতদিন ধরে তোকে একটা কথা বলবো বলবো বলে বুকের ভেতর অনেক দিন পুষে রাখছি,শেষ পর্যন্ত কোন মাধ্যম না পেয়ে অভিনয় করে হলেও তোকে আমার পত্র খানা দিতে হচ্ছে । রাগ করিসনে আমার আর করার কিছুই নেই,আসলে মেয়ে হওয়াটাই অভিশাপ । যার কোনো নিজ ইচ্ছের দাম নেই।হয়তো বা তুই এই পত্র পড়তে বিরক্ত হচ্ছিস । কিন্তু কি করব বল,আমার বুকের ভেতরের যন্ত্রণার কথাটাতো তোকে বলতে হবে।নইলে কেমন করে জানবি আমি তোকে অনেক দিন হতে ভালবাসি। সেলিম তুই রাগ করে পত্রখানা ছিড়ে ফেলিস না আমার কথা শোন আমি নিরুপায় ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now