বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভেবেছিলাম কখনো বিয়ে করবো না

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X ভেবেছিলাম কখনো বিয়ে করবো না। নিজের খাঁটে পা মেলে আরাম করে ঘুমাবো। কিন্তু সে সুখ বেশী দিন সইলো না..... আমার খাটে বিরাট ঘোমটা দিয়ে নতুন বউ বসে আছে। ভিতরে ঢুকে শুকনো কাঁশি দিলাম.... - এহেম এহেম.... - বউ একটু নড়ে চড়ে বসলো। - আমি শুনেছি স্বামীরা বাসরঘরে ঢুকলে বউরা পা ছুয়ে সালাম করতো। - জ্বী। আমার মাও করছিলো। আমার আব্বু ৫০০ টাকা সেলামিও দিয়েছিলো। - আমিও তো টাকা দিতাম। - আপনার পাঞ্জাবির পকেট নাই আমি দেখছি। - পায়জামার ছিলো তো। - ওহ্ নো! এখুনি দিচ্ছি। - থাক থাক। বেঁচে থাকো মা থুক্কু বউ। - টাকা দেন। - পকেট নাই। - মিথ্যুক ব্যাডা। - টাকা দিয়ে কি করবে? - আচার খাবো। - আচার ব্যবহার শিখার জিনিস, খাওয়ার জিনিস না। - এ আচার সেই আচার না। - ও! - টাকা দেন না হলে আমি ঘুমিয়ে যাবো। - তোমার কি মনে হয় আমি নৃত্য করবো? - নাহ্! ঐ যে ঐটা.. - ঐটা! - হুম। ঐটা করবেন না? - কোনটা? - ঐটা... - ঐটা? - ঐটা! ন্যাকামি করছেন কেন? - ও...টাকা নেই। বাকীতে চলবে? - বাকীর নাম ফাঁকি। এই আমি ঘোমটা টেনে বসে রইলাম। - ধুর... ঘোমটা সরাও বলছি.... এই.. - না... সরাবো না..... এর মাঝেই কারেন্ট চলে গেল। বউ বলছে ছাড়ুন... আমি বলছি ঘোমটা সরাও....ঘোমটা সরাও.... বউ আমাকে ধাক্কা দিলো। ব্যালেন্স হারিয়ে আমি খাঁটের নিচে পড়ে গেলাম। কোমরে ব্যথা পেলাম। খাটের নিচ থেকে উঠতেই চারপাশ ঘোলা হয়ে গেল। আমার হাতে বালিশের কভার। তবে কি স্বপ্ন দেখছিলাম? বালিশের কভারকে বউয়ের ঘোমটা ভেবে টানাটানি করলাম!!!...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now