বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সবাই পড়বেন আশা করি

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X "হযরত ঈসা (আঃ) তিনটি লোকের কাছ দিয়ে অতিক্রম করলেন। তাদের দেহ ছিল ক্ষীণ এবং রং বিবর্ণ। . - তিনি জিজ্ঞেস করলেনঃ "তোমাদের এই দুরবস্থা কেন?" - তারা আরয করলোঃ "দোজখের আগুনের ভয়ে।" - তিনি বললেনঃ "যারা ভয় রাখে, আল্লাহ তাদেরকে অবশ্যই নিরাপদে রাখবেন।" . অতঃপর তিনি সামনের দিকে এগিয়ে আরও তিন ব্যাক্তির নিকট গেলেন। তাদের দেহ আরও শীর্ণ ও রং আরও বিবর্ণ ছিল। . - তিনি জিজ্ঞেস করলেনঃ "তোমাদের এই দুর্দশা কেন?" - তারা আরয করলোঃ "জান্নাতের আগ্রহে আমাদের এ অবস্হা হয়েছে।" - তিনি বললেনঃ "তোমরা যে জান্নাতের আশা কর, আল্লাহ অবশ্যই তা দান করবেন।" . অতঃপর তিনি আরও এগিয়ে তিন ব্যাক্তির কাছে গেলেন। তাদের অবস্হা পূর্বোক্ত দু'দলের চেয়েও শোচণীয় ছিল। কিন্তু তাদের মুখমন্ডলে যেন স্বর্গীয় নূরের আভা ঝলমল করছিল। . - তিনি জিজ্ঞেস করলেনঃ "কি কারণে তোমরা এমন হয়ে গেছ?" - তারা আরয করলোঃ "আমরা আল্লাহ জাল্লা শানুহুকে মহব্বত করি।" - হযরত ঈসা (আঃ) এরশাদ করলেনঃ "নৈকট্যশীল তোমরাই।" . সুবহানআল্লাহ! আল্লাহ তায়ালা আমাদের সকলের হৃদয়ে তাঁর জন্য মহাব্বত পয়দা করে দিন। আমিন।। . #সূত্রঃ "এহইয়া-উল-উলুমুদ্দীন" (খন্ডঃ ৫ ; পৃষ্ঠাঃ ৭৫) #লেখকঃ "হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী (রহঃ)"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ আশা করি সবাই পড়বেন।
→ একটি শিক্ষনীয় গল্প সবাই মনোযোগ দিয়ে পড়বেন আশা করি ।

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now