বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
---------------------------------
ঠাস". . ...
পিয়াসের গালে কষে একটা চড় মেরে
দিলো ইতি।
কারণ পিয়াস তাকে প্রোপোজ করেছে।
- ইতি, তোর পায়ে পড়ি,
প্লীজ আরেকটা চড় মার।
ইতি ভাবল,
একট থাপ্পর খেয়ে বান্দরটার শিহ্মা হয়নি।
তাই আরেকটা মের দিলো।
-থ্যাঙ্কু দোস্ত।
একটা মারলে আমার বিয়ে হতোনা।
তাই আরেকটা মারতে বললাম।
দুটা মারলে বিয়ে হয়।
আর বিয়েটা কিন্তু তোর সাথেই হবে।
- তুই এত ফাজিল ক্যান?
আমি তোকে ভালবাসি না।
আর বিয়েতো দূরের কথা।
-তোকে বাসতে হবে না।
আমি বেসে যাব।
I love u...
. . .পিয়াস আর ইতির পরিচয় হয় কলেজ থেকে।
এখন তারা একই ভার্সিটিতে পড়ে।
দুজনের বন্ধুত্বে যেমন আছে খুনসুটি
ঝগড়া তেমনি আছে হাসি কান্না।
ক্যাফেটেরিয়া,
আড্ডায় সব জায়গায় একসাথে দেখা যেতো।
অনেকে তাদের কাপল
ভাবলেও ভুল হবে না।
যাই হোক,
আজ পিয়াস তাকে প্রপোস করেছে।
কিন্তু মেয়েটা না করে দিছে।
পিয়াস জানে,
এক দিননা একদিন তার ভালবাসা গ্রহণ
করবে, করতেই হবে।
২|
রাতে ফেসবুকে লগিন করল ইতি।
পিয়াসের স্ট্যাটাস দেখতে পেল।
পিয়াস লিখসে,
"ফ্রেন্ডস, খুব শীঘ্রই আমার বিয়ে হবে।
আজ একটা মেয়ের কাছে দুইটা থাপ্পর খেয়েছি।
ফিলিং লুঙ্গি ড্যান্স" ইতি হাসে।
আচ্ছা পাগল!
সে স্ট্যাটাসের কমেন্ট পড়তে শুরু করে।
কমেন্ট গুলা
এরকম :
1. দোস্ত পার্টি দে।
2. আমার ভাগ্যে কবে এরকম মেয়ে জুটবে?
3.দোস্ত একটা পেইন কিলার খেয়ে নিস।
থাপ্পরের ব্যথা বড়ই জ্বালা দেয়।
আমিও এককালে খাইছিলাম তো. . . .
4. থাপ্পড় মারলো কিডা?
পিয়াস রিপ্লাই দেয়,
"যে মারছে সে এই স্ট্যাটাস টা দেখবে
এবং ফিচকি ফিচকি হাসবে।
"ইতি স্ট্যাটাস আর কমেন্টগুলা পড়ে আসলেই
হাসছিল।
সে একটা কমেন্ট দিতে গিয়ে কি মনে করে
দিলনা।
হুট করে ল্যাপটপ অফ করে দিল।
৩|
পিয়াস এখন টিউশনিতে।
সে বারবার ফেসবুকে ঢুকে চেককরছে
ইতি লাইক কমেন্ট কিছু দিছে কিনা!
কিন্তু নাহ দেয় নি।
ইতির তো এরকম করার কথা না।
- ভাইয়া দেখেন তো ।
এই ক্যালকুলাসটা পারছি না।
- আচ্ছা দাও বুঝিয়ে দেয়।
- থাক লাগবে না ।
আপনি কি চিন্তিত?
- কয় নাতো।
- আপনার গাল লাল মনে হচ্ছে!
ব্যাপার কি?
- ও কিছুনা আপু। বান্ধবী চড় মারছে।
- হায় হায়! কেন?
- প্রপোজ করছি তাই।
ঠাস করে মেরে দিসে।
- হিহি। ব্যাপার না।
প্রথম প্রথম ইগনোর করে।
- হুম সেটাই তো দেখছি।
কি করি বলোতো?
- কিছুদিন অন্য মেয়ের সাথে ঘুরেন।
আপুর চোখে যাতে পড়ে।
আপু তখন জলবে আর বিষ দৃষ্টিতে তাকাবে।
- ওয়াও বেশ ভাল আইডিয়া।
তো তুমি আমার সাথে ঘুর কিছুদিন!
-আমি??
না না। আমি পারব না।
-আরে কিছু হবে না।
চল একদিন।
-বেশ।
কলেজ ফাঁকি দিয়ে আপনাদের ক্যাম্পাসে ঘুরে
আসব।
৪|
-ইতি, বিকেলে সময় দিতে পারবি?
- কোথায় যাবি?
- মার্কেটে।
- তুই যা। আমার টাইম নাই।
- দেখ ইতি তুই আগে
কখনোই অজুহাত দিতি না।
আমার সাথে ইদানিং এরকম
করিস ক্যান?
- ধুর ছাই! আগে যেরকম ছিলাম এখনও সেরকম
আছি। এখন যায়।
কাজ আছে।
৫|
পিয়াস আর রিচিকে কিছুদিন ধরে ক্যাম্পাসে ঘুরতে
দেখা যাচ্ছে।
রিচি ওর ছাত্রী।
পিয়াসের কাছের বন্ধুরা ব্যাপারটা জানে।
ইতি নাঈমের কাছে গিয়ে বলে,
-"দ্যাখ নাঈম, পিয়াস কি
একটা ল্যাছড়া মেয়েরসাথে ঘুরছে!
সহ্য হয়?
"নাঈম বলে,
"ল্যাছড়া হবে কেন? অনেক স্মার্ট।
বেশ মানাচ্ছে দুজনকে!
"ইতি ভাবে, "আসলেই তো মেয়েটা ল্যাছড়া না!
তাইলে কি পিয়াস ওর সাথে. . .
"না না ইতি কি ভাবছে এসব!!
৬|
পিয়াস আর রিচি ক্যাফেটেরিয়াতে চা সমুচা খাচ্ছে।
দুজন মিলে বেশ আড্ডা দিচ্ছে।
ইতি আড় চোখে
ব্যাপার গুলা খেয়াল করে।
- ঐ পিয়াস, বিকেলে তোর সময় হবে?
রিচি বলে, "আপু বসেন।
কফির অর্ডার দেয়।"
- ধুর ছাই! রাখো তোমার কফি!
পিয়াস তোর সময় হবে?
- কই যাবি?
- মার্কেটে।
- তুই যা। আমার টাইম নাই।
- দ্যাখ পিয়াস তুই আগে কখনোই অজুহাত দিতি না।
আমারসাথে ইদানিং এরকম করিস ক্যান?
-ধুর ছাই! আগে যেরকম
ছিলাম এখনও সেরকম আছি।
এখন যাতো এখান থেকে!
- আচ্ছা গেলাম।
ইতি রাগ করে চলে যায়। রিচি বলে,
"দেখছেন ভাইয়া , আপুর জ্বলছে।"
- হেহে। বেশ জ্বলছে।
৭|
রাতে পিয়াস রিলেশনশীপ স্ট্যাটাস চেঞ্জ করে
দেয় ।
ITS COMPLICATED..
ইতি এটা দেখে কেঁদে দেয়।
পিয়াসকে কল দেয় সে।
- হ্যা ইতি বল।
- ঐ মেয়েটা কে?
তুই ওকে ভালবাসিস?
- জানিনা। শুন আমার বিয়ের বাজার কিন্তু তোকেই
করতে
হবে। তোর চয়েস ভাল।
ইতি এবার আরো জোরে কেদে দেয়।
- কিরে কাদিস ক্যান?
বিয়ের বাজার করতে বলছি।
আগুনে ঝাপ দিতে তো বলি
নাই।
- পিয়াস, তোকে ভালবাসি।
- হুম জানি।
তো সেদিন বলিস নাই ক্যান!?
-আরে ঐটা এমনি মজা করেছিলাম ।
জানতাম নাকি তুই আরেক মেয়ের পাল্লায়
পড়বি?
- হেহে ।
আমি আবার কম কিসে?
রিচি আমার ছাত্রী।
এতদিন অভিনয় করছি।
- কি???? তুই এত বদমাস ক্যান?
সামনে থাকলে থাপ্পরাইয়া গাল লাল করে দিতাম
তোর।
-চুপ থাক।
বিয়ের বাজার কিন্তু তোকেই করতে হবে।
-আবার শুরু করলি?
- আরে বাবা আমাদের বিয়ের বাজার!
আমার আম্মা তোকে বেশ পছন্দ করে।
- হিহি।
৮|
আজ ওদের ইয়ের রাত।
ইয়ের রাত মানে বাসর রাত আর কি!
পিয়াস স্ট্যাটাস দেয়,
"FRNDZ আজ আমাদের ইয়ের রাত
মানে ইয়ের রাত আর কি! দুয়াপ্রার্থী।
"বন্ধুরা কমেন্ট দেয়,
"দুয়া করি এইআরাতে যেন তোর
বউ তোরে থাপ্পর না মারে।
"ইতি হাসির ইমো দিয়ে কমেন্ট করে,
"নাহ আজ থাপ্পর দিবনা।
আজ ওকে এতগুলা পাপ্পি দিব"
এই কমেন্টে অনেক অনেক
লাইক পড়ে।
পিয়াস হাসে।
ইতিও হাসে ।
ঐদিকে বন্ধুরাও হাসে এই খুনসুটি ভালবাসা দেখে।
এখন তোমরাও হাসো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now