বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বোকা কুমিরের কথা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD EMRAN HOSSAIN (০ পয়েন্ট)

X কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, আর গাছ থাকে মাটির ওপরে। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানত না। তাই সে শিয়ালকে ঠকানোর জন্য বলল, গাছের আগার দিক আমার আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বলল, আচ্ছা, তা-ই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এল। এনে দেখে তাতে একটাও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল, শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবল, তাই তো! এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তারপর হলো ধানের চাষ। এবার কুমির মনে মনে ভাবল, আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থেকেই শিয়ালকে বলল, ভাই, এবার কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। যখন ধান হলো, শিয়াল সে ধানসুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবার ভারি খুশি! ভেবেছে, মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল! মাটি খুঁড়ে দেখে কিছু নেই! লাভের মধ্যে খড়গুলো গেল। তখন কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়াল বাছা, তোমাকে দেখাচ্ছি। এবার আর আমি তোমাকে আগা নিতে দেব না। সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে, এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই সে শিয়ালকে গোড়া নিতে বলল। আখ হওয়ার পর শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগল। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখল, খালি নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো ফেলে দিয়ে শিয়ালকে বলল, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও!’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now