বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভারবাহী দুই গাধা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD EMRAN HOSSAIN (০ পয়েন্ট)

X দুই গাধা চলেছে পথ দিয়ে। দুইয়ের পিঠেই এই ভারী বোঝা। একটির পিঠের দু’ধারে দুই বেতের চুপড়িতে মোহর আর টাকা, আর একটার পিঠের দুই দিকে দুই গমের বস্তা। যার পিঠে নামী জিনিস সে চলেছে মাথা উঁচু করে, আর ঘাড় নেড়ে নেড়ে গলায় বাঁধা ঘন্টা ঘন ঘন বাজিয়ে, গমের বস্তা বইছে যেটা সেটা নীরবে ধীরে সুস্থে তার পিছনে চলেছে। পথের ধারে এক ঝোপে বসে ছিল কয়েকজন ডাকাত । তারা দুই গাধার চলনভঙ্গ দেখেই বুঝে ফেললে কার পিঠে কি দরের জিনিস। গাধা দুটো কাছাকাছি আসতেই তারা এক লাফে বেরিয়ে এসে যে গাধার পিঠে মোহর আর টাকা ভরা থলি, তলোয়ার দিয়ে তার পেট এ-ফোঁড় ও ফোঁড় করে দিয়ে থলি দুটো নিয়ে নিল । যার পিঠে গমের বস্তা তাকে দিলে ছেড়ে। প্রথম গাধাটা মরবার সময় কত বিলাপই না করে গেল । দ্বিতীয়টি তখন মনে মনে বলছে, ভাগ্যিস আমার বোঝার আকারটা দেখেই ওরা বুঝেছে এতে নজর দেবার দরকার নেই- আমাকে নিয়ে মাথা ঘামানোর ওদের দরকার নেই, তাই আমায় কিছুই খোয়াতে হ’ল না, জানটাও আমার বেঁচে গেল, একটা আঁচড়ও লাগল না আমার গায়ে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now