বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রেম বড় না বন্ধুত্ব

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X ১ . বিছানায় শুয়ে আছে রাব্বি। সকাল বেলা ঘুমানোর মজাটা হাতছাড়া করতে চায় না।নাইম এসে রাব্বিকে ডাকছে। রাব্বি ঘুম জড়ানো কন্ঠে বলল -কিরে কি হয়েছে? -তোর মোবাইল দে। -শেষ? প্রেমিকার সাথে কথা বলে সব শেষ করেছিস? -আমার মোবাইলে এখনও অনেক টাকা আছে। ফোন ধরছে না তাই চাচ্ছি। ইচ্ছে হলে দে। নাহলে লাগবে না। -তুই আমার ফোন নিবি আমার কাছে জিজ্ঞেস করার কি দরকার? টেবিলের উপর থেকে নিতে পারিস না? -আরে তোর মোবাইল লক করা। নাহলে জিজ্ঞেস করতাম নাকি? -তুই তো আমার সব জানিস। মোবাইলের লক।জানিস না? -লক তো নিয়মিত বদলাস। -আচ্ছা। ধর। . রাব্বি আর নাইম খুব ভাল বন্ধু। স্কুল জিবনের বন্ধু এখনও আছে। দুইজন মেসে এক রুমেই থাকে। . মোবাইল নিয়ে অনেক সময় চেষ্টা করা পরেও ফোন ধরলো না। নাইম মনে করেছিল রাগ করে ফোন ধরে নি। কিন্তু পরে দেখলো এমনি ফোন ধরে নি। . ফোন না ধরার কারনে ফোনটা টেবিলের উপরে রেখে দিল।নাইমের ফোন রাখা দেখে রাব্বি বলল -কিরে কি হল? -ফোন ধরলো না। শুধু শুধু সকাল বেলা ঘুম থেকে উঠলাম। -প্রেমতো মাত্র শুরু সকালের ঘুম নষ্ট করেছে। সামনে আরো কত কি? -সকাল বেলা ঘুম থেকে জাগা কত ভাল সেটা কি জানিস? -এই বুদ্ধি কে দিল রে? তোর সোনা? যা ঘুমা গিয়ে। -ঘুমাতেই যাবো। ওর পরিবার জানে তোদের প্রেমের কথা? -জানে মনে হয়। -জানিয়ে প্রেম করাই ভাল। . ২ . নাস্তা খেয়ে রুম থেকে বের হবে। এমন সময়ে রাব্বির ফোন বেজে উঠলো। রাব্বি ফোন ধরে বলল -হ্যালো। -কে? -আপনি কে? অনেক বার মিসডকল দিয়েছেন এই নাম্বার থেকে? -কি বলছেন? আমি এই নাম্বারে মিসডকল দিতে যাবো কেন?মাথা ঠিক আছে? -আচ্ছা আপনি কে বলুন তো? -আমার ঠিকানা জেনে আপনি কি করবেন বলুন তো? -এমনি বলছি। -আমি রাব্বি। -কোন রাব্বি? -আপনি কয়টা রাব্বিকে চিনেন? -আমি এক রাব্বিকে চিনি যেই রাব্বি নাইমের বন্ধু। -আমি সেই রাব্বি। -ও। রাব্বি ভাইয়া আমি নিশি।নাইমের কাছে আপনার কথা শুনেছি। -ও। তুমি? সকালে নাইম আমার ফোন থেকে ফোন দিয়েছিলো। -তখন ফোন ধরতে পারি নি। -রাগারাগি হয়েছিল নাকি? -নাহ।তেমন কিছু না। সকালে ঘুমিয়ে ছিলাম। -ও।আচ্ছা পরে কথা বলবো। . ফোন কেটে দিয়ে রাব্বি হাসলো। আর ভাবলো "প্রেমিককে সকাল সকাল উঠতে বলে নিজে ঠিকই ঘুমায়।আর প্রেমিককে উঠতে তাড়া দেয়।"? . ৩ . নাইম ফোন রেখে চলে গিয়েছে। আর কোথায় গিয়েছে সেটা রাব্বি ভালই জানে। মনে হয় নিশির সাথে দেখা করতে গেছে। নিশির সাথে দেখা করতে গেলে তো নাইমের কিছু মনে থাকে না। . একটু পরেই রাব্বির ফোন বাজলো।ফোনে দেখলো নিশির ফোন।রাব্বি ফোন ধরে বলল -হ্যালো নিশি।নাইম কি তোমার সাথে? -না।নিশি ফোন রেখে গিয়েছে। আর আমি নিশির ভাইয়া। -ও। আমি ভাবছিলাম নিশি। -নাইম কে? আর তুমি নাইমের কি হও? রাব্বি নাইম আর নিশির সম্পর্কে সব বলল।কারন সবাই তো জানেই। সবকিছু শুনে নিশির ভাই ফোন কেটে দিল। . রাতে নাইম ফোনে কথা বলার পরে চুপ করে বসে পরলো। রাব্বি নাইমকে জিজ্ঞেস করলো। -কিরে কার ফোন? -নিশির। -তাহলে চুপ করে গেলি কেন? কি হয়েছে? -নিশি মনে হয় আমার সাথে রিলেশন রাখবে না। -কেন? -তোর কাছে সকালে নিশির ভাই ফোন করেছিল? -হ্যা। -কি বলেছিস? -ওর ভাই যা জিজ্ঞেস করলো তাই বলেছি। -কেন বলতে গেলি? এখন ওর ভাই ওকে নাকি অনেক কিছু বলেছে। পড়ালেখা বন্ধ করে দিবে। -চিৎকার করিস কেন?আমি কি জানতাম এত কিছু হবে? -ভালই করেছিস!!! . ৪ . সকালে রাব্বি নাইমকে মোবাইলে কথা বলা দেখে বুঝলো নিশির সাথে কথা বলছে। কথা বলা শেষ হলে রাব্বি বলল -কিরে আবার প্রেম জোড়া লাগছে? -হ্যা। তবে একটা শর্ত দিয়েছে। -কি শর্ত? -তোর সাথে যেন আমি না থাকি। তোর সাথে যেন বন্ধুত্ত না রাখি। -ও।এই কথা। এটা কোন বেপার হল!! আমি আজকে একটা নতুন রুম খুজে সেখানে চলে যাবো।তবুও তোর প্রেম টিকে থাক। -তোকে কোথাও যেতে হবে না। নিশি তো আর এখানে আসবে না।আর জানবেও না আমি তোর সাথে আছি। -ভাল বুদ্ধি তো এটাই কর। . ৫ . রাব্বি আর নাইম কলেজে এসেছে। আজকে কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে। অনেকেই এসেছে। রাব্বি আর নাইম ঘুরছে। রাব্বি নাইমকে ডাক দিয়ে বলল -ওই দেখ নিশি। -কোই? -সামনে। এখন আমি কি করি? -আমার সাথে আয়।নিশি তো তোকে দেখে নি।তাই জানবে না তুই রাব্বি।তোকে অন্য নামে চিনাবো। . নাইম নিশির কাছ গিয়ে বলল -আরে নিশি তুমি এখানে? -হ্যা।ঘুরতে এসেছি। এটা কে? -আমার রুমমেট। -আর রাব্বি কোথায়? -রাব্বির সাথে তো এখন থাকি না। -খুব ভাল করেছ।ওই রকম ছেলের সাথে না থাকাই ভাল। . একজন পাশ থেকে ডাক দিয়ে বলল -কিরে রাব্বি আর নাইম এইদিকে আয়। . নিশি শুনেই রেগে গেল।নাইমকে বলল -কি বেপার? তুমি তো বলেছিলে রাব্বির' সাথে থাকো না।ওর সাথে বন্ধুত্ত নেই।তাহলে? -এতদিনের বন্ধুত্ত কিভাবে ভুলি বলো? -আজকে তোমাকে একটা জিনিস বেছে নিতে হবে।বলো তুমি প্রেমিকা চাও নাকি বন্ধু চাও? -আমি বন্ধু চাই। . রাব্বি নাইমকে বলল -তুই প্রেমিকাই বেছে নে।আমি আজ থেকে আর তোর বন্ধু থাকবো না। -চলে যাচ্ছিস কেন? দাড়া। আমি বন্ধুকে চাই। . নিশি নাইমকে বলল -তাহলে বন্ধু নিয়েই থাকো।আমি গেলাম। -দাড়া।তোকে কি আমি আটকে রাখবো নাকি? তোর মত প্রেমিকা না থাকলে আমার কিছু না। কারন তুই নিশি একবার গেলে আরেকটাকে পাবো।কিন্তু এইএকম বন্ধু হাজার টা হলেও পাবো না। -তোমার কাছে বন্ধুই বড়? -হ্যা। কারন যখন আমি কোন বিপদে পরেছি। তখন কেউ পাশে না থাকলে বন্ধু পাশে থেকেছে। প্রেমিকা চলে যেতে পারে কিন্তু বন্ধু কোনদিন যায় না।আর ও শুধু আমার বন্ধু না।আমার ভাই। . রাব্বি নাইমের কথা শুনে কখন চোখ দিয়ে পানি বের করে ফেলেছে বুঝতেই পারে নি। . ৬ . রাতে রাস্তা লাইট জলছে। রাস্তায় তেমন লোকজন নেই। দুইটা ছেলে হেটে যাচ্ছে। দুইজনের হাতে দুইটা জলন্ত সিগারেট। আর তারা হল রাব্বি আর নাইম। রাব্বি বলল -তুই তো ছেঁকা খেয়েছিস। দুইজন গান গাই। -আচ্ছা শুরু কর। . দুইজন গান গাচ্ছে "ওই প্রেমিকা গেছিস কিনা ভুইল্লা আমারে। আমি এখন হাইটা বেড়াই পাবনা শহরে"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭১ জন


এ জাতীয় গল্প

→ শুভর প্রেম না বন্ধুত্ব?
→ বন্ধুত্বের মাঝে প্রেম
→ বন্ধুত্বের প্রেম
→ প্রেম বড় না বন্ধুত্ব (২য়)
→ প্রেম, বন্ধুত্ব ও ধোকার গল্প...
→ "বন্ধুত্বের আরালে প্রেম"
→ বন্ধুত্ব ও প্রেমের

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now