বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বেয়াইন শেষ পর্ব

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X কারো সাথে দেখা হলে সালাম দেই, কুশলাদি জিজ্ঞাস করে আর আপনি দিলেন ধন্যবাদ। মানে কি? - গতকাল রাতে যে ঠাণ্ডা পানি, লেবুর শরবত আর পাখা দিলেন সেজন্য। - এগুলো তো আপনার ভাইকে দিয়েছিলাম। ধন্যবাদ দিলে তো দুলাভাই এর দেওয়ার কথা আপনি দিচ্ছেন কেন? - কারণ এসবই আমি ভোগ করেছি। ভাইয়া এর ছিটেফোঁটাও পায়নি। আপনি দেখছি খুবই পিচ্চি! শ্বশুরবাড়িতে এসে বউ রেখে কি কেউ তার ভাইকে বলে যে আমার এটা লাগবে ওটা লাগবে? - আপনি একটা.... - জানি তো, খুবই বুদ্ধিমান! তাই না? - বুদ্ধিমান না শয়তান। মিছকা শয়তান। - আপনাকে রাগলে কিন্তু হনুফার মত লাগে? - হনুফা....!!! - মানে আমাদের গ্রামের পাগলা মহিলাটার মত। - রাবিশ! আমি এর শোধ নিয়ে ছাড়ব। - আমাকে বিয়ে করে এর শোধ নিতে পারেন। - মানে??? - যার ঘরে আপনার মত একটা হাতি যাবে সে তো এমনিতেই জ্বলে পুড়ে ছাই যাবে। - কি!!! আমি হাতি? - তা নয়ত কি? হাতিকে যদি আপনার সাথে দাঁড়া করিয়ে দেওয়া হয় তাহলে হাতিকে বাচ্চা আর আপনাকে হাতির মা মনে হবে। - ইচ্ছে করছে.... - আমাকে বিয়ে করতে ইচ্ছে করছে??? কাজী ডেকে নিয়ে আসব? - ঐ চুপ! আপনি এত ঝগড়াটে কেন? নারীজাতির সম্মান করতে জানেন না? ফালতু লোক একটা। সরেন সামনে থেকে। আড়াই দিন শেষ। বাড়ি ফিরে যাচ্ছি। এই আড়াই দিনে বাড়ির অন্য সবার সাথে ভাল একটা সম্পর্ক তৈরি করতে পারলেও বেয়াইনের সাথে করা সম্ভব হয়নি। হবেই কি করে, সামনে আসলেই তো ঝগড়া হয়। বিদায়ের বেলা বেয়াইনকে চুপিচুপি বললাম শ্বশুরবাড়ি বেড়াতে যেতে কিন্তু ভুলবেন না। বেয়াইন আমার হাসি মিশ্রিত অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আস্তে করে বলল - ইচ্ছে করছে আপনার মুখটাতে সেলাই করে দেই। - এখন তো আর সময় নেই। আপনার ইচ্ছাটা পূরণ করার জন্য হলেও না হয় শ্বশুরবাড়ি বেড়িয়ে আসলেন। চলবে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now