বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
- এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব ফাজিল!
- এই নেন হাতুড়ি।
- এটা দিয়ে আমি কি করব?
- মেয়ে মানুষের হাত নরম হয়।
- তো...?
- আপনার থাপ্পড়ে ওনার দাঁত নাও পড়তে পাড়ে। তাই আপনি যদি হাতুড়ি দিয়ে ওর মুখে মারেন তাহলে ওনার সব দাঁত না পড়লেও দু'একটা দাঁত নিশ্চিত পড়ে যাবে।
- ফাজলামি করেন আমার সাথে?
- বেয়াইনের সাথে একটু ফাজলামো করা যেতেই পারে। এটা দোষের কিছুনা।
- বেয়াইন....! কবে থেকে হলাম?
- আজকে থেকে।
- মানে?
- মানে হল বিয়ে বাড়ির সব মেয়েরাই বেয়াইন হয়।
- সবাই যে বেয়াইন হবে সেটা আপনাকে কে বলল? কেউ কেউ তো খালাম্মা, ফুফুও হতে পারে।
- তা হতে পারে কিন্তু কম বয়সী, সুন্দরী কেশবতীকে খালাম্মা, ফুফু বলে অপমান করতে চাইনা।
- হাওয়া দিচ্ছেন?
- আপনি কি বেলুন যে হাওয়া দেব!
- বেশী... কথা বলে! সরেন সামনে থেকে।
নারী জাতির একটি সাধারণ সমস্যা হচ্ছে যে তারা প্রশংসা করলে সেটাকে বিশ্বাস করতে চাইনা। আবার প্রশংসা না করলে বলে পুরুষ নারীর ইজ্জত করতে জানেনা।
সেদিন তাহার সাথে মানে বেয়াইনের সাথে আরো দু'বার দেখা হয়েছিল। সাধারণত অপরিচিত কারো সাথে চোখাচোখি হলে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলাটা স্বাভাবিক। কিন্তু বেয়াইন আমার অস্বাভাবিক আচরণটাই করল। চোখে চোখ পড়তেই সে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেছিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now