বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অগ্নিবীণা এক্সপ্রেস * পর্ব_১২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X যুথিঃ আমি বাবা মার বড় সন্তান । আমার ছোট এক ভাই এবং বোন আছে । রাতুল আর ঐশী । রাতুল গভঃ ল্যাবে এবার সমাপনী পরীক্ষা দিবে । ঐশী প্রি অ্যাডমিশন কোচিং করছে । অনন্তঃ প্রি অ্যাডমিশন কোচিং? যুথিঃ যা কম্পিটিশন! নার্সারী কেজিতে ভর্তি হতে একেবারে রণক্ষেত্র । কবিতা,ড্রইং থেকে শুরু করে মানুষের শরীরের হাড্ডির নাম মুখস্ত করতে হয় । তাহলেই কেবল ভর্তি হওয়ার সুযোগ । অনন্তঃ আমি প্রি অ্যাডমিশনের জন্য কি করেছি জানেন? যুথিঃ কী? অনন্তঃ এক হাত দিয়ে মাথার উপর ঘুরিয়ে আরেক কান ধরার প্র্যাকটিস! যুথিঃ তাই । অনন্তঃ কান ধরতে পারলেই তবে ভর্তি । লাল শার্ট পরে প্রথম যেদিন স্কুলে গেলাম তখন সে কি কান্না । বাবা স্কুলের দপ্তরী লিচু ভাই এর সাথে পরিচয় করিয়ে দিয়ে এসেছেন । ক্লাসের ভিতর আমি হাউ মাউ করে কাদছি আর ডাকছি লিচু ভাই,লিচু ভাই.... যুথিঃ খুবই মজার । অনন্তঃ মজা এখানেই শেষ না । ক্লাস শেষে বাবা এসে হেড মিস্ট্রেস এর রুমে আমায় নিয়ে গেলেন । ***খোদেজা ম্যাডাম গম্ভীর মুখ করে প্রশ্ন করলেন নাম কী? রূবাইত ফেরদৌস অ...অ...অনন্ত । আচ্ছা তুমি তোমার বাবা মার মধ্যে কাকে বেশি ভালোবাস? আমি রীতিমত নিশ্চুপ । মা আমায় বকে বেশি । কালও মেরেছে ।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৭৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now