বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তৈমুর ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজেতা।যখন তিনি যুবক ছিলেন,তিনি এক ক্ষমতাধর রাজপুত্রের রাজ্য আক্রমণ করেন।তিনি রাজপুত্রের রাজ্যে প্রবেশ করেন এবং বড় একটি গ্রাম দখল করলেন।এটি রাজধানী থেকে অনেক দূরে ছিল।সংবাদটি যখন রাজপুত্রের কাছে পৌছল,তিনি বিশাল সৈন্যবাহিনী নিয়ে উপস্থিত হলেন।এলাকাটি চর্তুদিক থেকে ঘিরে ফেলা হল।তৈমুরের সকল সৈন্য নিহত হল।তৈমুর অনেক কষ্টে বেচে গেলেন এবং ছদ্মবেশ ধারণ করেন।একদিন তিনি খুব ক্ষুর্ধাত জয়ে পড়লেন।তিনি এক বাড়িতে আসলেন এবং এক বৃদ্ধা মহিলার কাছে খাবার চাইলেন।দয়ালু মহিলা তাকে খাবার এনে দিল।তৈমুর তাড়াহুড়ো করে থালার একেবারে মাঝখজনে হাত ঢুকিয়ে দেন।কিন্ত খাবারটি ছিল খুব গরম যার ফলে তার হাত পুড়ে যায়।বৃদ্ধা তখন হাসতে হাসতে বলল আমি তো দেখছি তুমি তৈমুরের মতো লোভী।তৈমুরও আমাদের রাজ্যের একেবারে মাঝখানে আক্রমণ করেছিল।তাই আমরা তাকে তাড়িয়ে দিয়েছি।তার উচিত ছিল একপ্রান্তে আক্রমণ করা।তাহলে হয়তো সে এটা জয় করতে পারত।তুমিও তৈমুরের মত বোকামি করলে। যদি তুমি এক পাশ থেকে খেতে তুমি পুরো থালার খাবারই খেতে পারতে।কিন্ত তুমি মাঝখান থেকে শুরু করলে আর তোমার হাতটা পোড়ালে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now