বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সন্তান তার বাবা কে প্রশ্ন করলেন ,
বলতো বাবা তুমি আজ কতো বছর শহরে ।
বাবা _ আজ ১৫ বছর
সন্তান _ আমার বয়স ১০ বছর , কোন দিন
দেখিনি দাদা ও দাদু কে, তোমার কি
বাবা মা নেই ?
বাবা_ কে বলেছে নেই আমার বাবা
মা আছে
সন্তান _ থাকলে তারা কোথায় ?
বাবা _ তারা গ্রামের বাড়িতে
সন্তান _ আজ এতো গুলি বছর কেঁটে
গেল, অথচ তুমি তোমার বাবা মা এর
খবর নাওনি তার কারণ কি ?
বাবা _ বেশি কথা বলোনা চুপ থাকো
সন্তান _ ok বাবা আমি চুপ থাকলাম ,
তবে তোমার কাছে আমার আরেকটি
কথা জানার আছে , যদি অনুমতি দাও
তাহলে বলতে পারি ।
বাবা _ ok বলো
সন্তান _ বাবা তুমি যখন পড়াশোনার
জন্য শহরে ছিলে , তখন কে দিতো
তোমার খাওয়া ও পড়াশোনার টাকা ?
বাবা _ আমার বাবা মা , যখন যাই
চাইতাম সাথে সাথে পাইতাম ।
সন্তান _ আজ কেন চাইছ না?
বাবা _ আজ আমার কাছে সব আছে ,
টাকা পয়সা গাড়ি বাড়ি ও তোমার
মা এবং তুমি , এখন আমার কিছুই প্রয়োজন
নেই ।
সন্তান _ বাবা আমাকে নিয়ে তোমার
চিন্তা ভাবনা কি?
বাবা _ তুমি আমার একমাত্র সন্তান ,
তোমাকে আমি অনেক উচ্চ শিক্ষিত
বানাবো , আর তা করার জন্য তোমাকে
বিদেশে পাঠাব ।
সন্তান _ বাবা আমি বিদেশে গিয়ে
অনেক শিক্ষা লাভ করে যদি ঐ খানে
থেকে যাই বা ঐ জায়গায় বিবাহ করে
দাদা দাদির মতো তোমাদের কে
ভুলে যাই তখন তোমার কেমন লাগবে ???
বাবা মাথা নিচু করে ফেলে , সন্তান
বলল দুঃখিত বাবা আমি তোমাকে কষ্ট
দিতে চাইনি । বাবা সন্তান কে
জরিয়ে ধরে বলল আজ তোমার কাজ
থেকে যে শিক্ষা আমি পেয়েছি তা
আমার জন্য বড় পাওয়া । তোমাকে ছুঁয়ে
কথা দিলাম আমরা সবাই মিলে
আগামী কাল গ্রামের বাড়িতে
যাবো _ সন্তান আনন্দ পেয়ে বাবা কে
চুমু খেল ।
সহ পরিবার আজ গ্রামে এলো ,
বাড়িতে ডুকেই অবাক তার বাবা মা
নেই অন্য লোক । বলল আপনারা কারা
আমার বাবা মা কোথায় ? আপনার
বাবা মা বাড়ি বিক্রি করে এখন বৃদ্ধ
আশ্রয় এ থাকে । কি বলেন আপনি সত্যি
বলেছেন , আমার বাবা মা বাড়ি
বেচার কারন কি___ কারণ হচ্ছেন আপনি
, আপনি যখন শহরে লেখা পড়া করেন আর
বাড়িতে ফোন করে টাকা ছাইতেন ,
তখন আপনার বাবা মা এই বাড়ি বন্দক
রেখে আপনার পড়াশোনা ছালাতেন
আর মানুষের কাছে বলতেন আমাদের
ছেলে লেখা পড়া করে অনেক বড় হবে ,
আর তখন আপনাদের পাওনা মিটিয়ে
দেব । কিন্তু আপনি তো তাদের সাথে
যোগাযোগ বন্ধ করে দিয়েছেন , তাই
তারা বাড়ি বিক্রি করে মানুষের
পাওনা দিয়েছে আর তারা আশ্রয়
কেন্দ্রে রয়েছে ।
ছেলেটি একটি চিৎকার দিয়ে দৌড়ে
আশ্রয় কেন্দ্রে যায় , সন্তানের
অভাবিনি বাবা মা সন্তান কে
দেখে জরিয়ে ধরলেন । বাবা মা কে
জরিয়ে ধরে বললেন আমি অনেক
অন্যের করেছি আমাকে ক্ষমা করে দিন
। এই বলে সন্তান তার বাবা মা কে
নিয়ে শহরে চলে যায় __ তার পর থেকে
শান্তিতেই কেঁটে চলছে তাদের
জীবন ____
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now