বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হা হা হা.....বেশী বাড়াবাড়ি করলে এইরকমই

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X হ্যালো, বাসে উঠেছো ঠিকঠাক মত? . - এইতো বাবু, মাত্রই বাসে উঠলাম। একটু পরেই ছেড়ে দিবে। . - তোমার পাশের সীটে কে বসেছে? . - কে বসবে আবার? যাত্রী বসেছে। . - সেটাই তো! যাত্রী ছেলে নাকি মেয়ে? সত্যি করে বলবা! . - আরে ছেলে। এক চাচা বসেছেন। মুরুব্বী টাইপ। . - একদম মিথ্যা বলবা না! তুমি না প্রায়ই তোমার পাশের সীটের বসা মেয়েদের কাহিনী ফেসবুকে দাও। কী মনে করেছো? বুঝি না আমি? তোমার তো কন্যারাশি! . - ইয়ে বাবু, ফেসবুকে তো ওসব বানিয়ে লিখি। সব মিথ্যা। পাবলিক সত্য ঘটনা খায় না। বানিয়ে বানিয়ে মিথ্যা ঘটনা লিখলে ঝাঁপিয়ে পড়ে। . - তাই, না? আমার সঙ্গে ফিলোসফি গিরি দেখাও! আমি শিওর তোমার পাশে মেয়েই বসছে। ওই তো একটা মেয়ের কন্ঠ শুনতে পাচ্ছি! দাও তো, উনাকে ফোন টা দাও। . - আরে বাবু, বললাম তো আমার পাশে কোনো মেয়ে নাই। এক মুরুব্বী ভদ্রলোক বসেছেন। . - উঁহু। মিথ্যা কথা। তাহলে ফোনটা ওই মুরুব্বীকে দাও! . - এইটা কি বললা তুমি? যাকে চিনি না জানি না, শ্রদ্ধেয় মুরুব্বী মানুষ, তাকে বলব আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন?? ইম্পসিবল! আমি পারব না! . - ঘটনা এখন শিওর হলাম! তোমার পাশে অবশ্যই মেয়ে বসেছে। না হলে এইভাবে ইগনোর করতা না। ওই, মুরুব্বী ব্যাটা কি তোমার শ্বশুর লাগে? ফোন দাও বলছি উনাকে! . - ইয়ে বাবু প্লিজ। উনি দেখতেই অনেক রাগী রাগী। যখন তখন ধমক দিয়ে বসতে পারে। . - উনাকে ফোন টা দিবা? নাকি রিলেশন ব্রেকআপ করব? কোনটা বল! . - আচ্ছা দিচ্ছি। . - ভিডিও কল দিবা তুমি। যাও ইমোতে ঢোকো! . - কিহ! ভিডিও কল?? . - ইয়েস! তুমি গুটিবাজিও করতে পারো, বলা যায় না। দ্রুত দিবা নাকি রিলেশন ব্রেকআপ করবো?? . : ইয়ে, আচ্ছা দিচ্ছি। দুই মিনিট ওয়েট। . ২ মিনিট পর। ছেলেটা তার পাশের সীটের মুরুব্বীটাকে বুঝিয়ে সুঝিয়ে ইমো ওপেন করে ভিডিও কলে ক্লিক করে ফোনটা হাতে দিলো। আর বলল, প্লিজ আংকেল, আমার গার্লফ্রেন্ডকে জাস্ট একটা হাই দিবেন। গার্লফ্রেন্ডই আগে হাই দিলোঃ . - হাই আংকেল!! একটু ফ্রন্ট ক্যামেরার দিকে ভালো করে তাকান তো দেখি! কই আরেকটু, আপনার মুখটা ঠিক স্ক্রিনে আসছে না। . - হ্যাঁ মা, এখন দেখা যাচ্ছে? . ভিডিও কলে দু’জনের চোখে চোখ পড়তেই হঠাৎ দু’জন চমকে উঠলো! তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো! মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠলোঃ "বাবা তুমিইইই????" . বাবাও টাশকি খেয়ে বললঃ "চুমকি তুইইইই??"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now