বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৪)
.
স্কুলে চড়ুই আর টুনিকে সবাই বর বউ বলে খেপায় । চড়ুই একটু লজ্জা পেলেও দুষ্টু টুনিটা তখন ওর দিকে চোখ বড়বড় করে হয়ে তাকিয়ে থাকে । তা দেখে চড়ুই আরও বেশি লজ্জা পায় চোখ তুলে তাকায়না পর্যন্ত । সবাই জানে ওরা একজন অন্যজনের প্রাণ ।
.
একদিন একটা মেয়ে পিছন থেকে এসে চড়ুইকে জোর করে কিস করে দৌড়ে পালিয়ে যায় । চড়ুই তখন হতভম্ব হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে বারবার আশেপাশে তাকাতে লাগলো যে, এই অঘটন টুনি দেখে ফেলেছে কি না । কিন্তু সামনে তাকাতেই দেখলো ঐ মেয়েটা নোংরা কাদাজলে পড়ে আছে আর তাকে ধুমধাম করে কীল, ঘুসি, থাপ্পর মারতে লাগলো টুনি । তা দেখে ভয়ে শিশির বললো
'এই টুনি শোন, এভাবে মারলে তো ও মরে যাবে! প্লিজ, এবার ছেড়েদে ।'
তা শুনে টুনি বললো, - 'মরলে মরুক, তোর কী তাতে? ওর কত্ত বড় সাহস আমার চড়ুইকে জোর করে কিস করেছে । আমি তাই এসব করিনা, লজ্জা পাই বলে! ছিঃ!' তারপর মুখে হাত দিয়ে কি জানি ভেবে আবার বললো
'কী বললি চড়ুই? ও মরে যাবে তাই না? গুড আইডিয়া, দাঁড়া, ওকে আজ আমি মেরেই ফেলব! আমার জানের গালে কিস করার মজা এবার ও হাড়েহাড়ে টের পাবে, নির্লজ্জ, অসভ্য মেয়ে ।'
এই বলে ও একটা বদনা হাতে নিয়ে ছুটে আসতে লাগলো তাকে আরো মাইর দিবে বলে আর ওদিকে মেয়েটা কাঁদামাখা অবস্থায় আজও দৌড় তো কালও দৌড় । পিছন থেকে টুনি বলছে,
'আাদিইইইব্বা... থাম বলছি! বেশি মারব না । নাকে দুইটা কিল মারব, মুখে একটু খামছি দিব আর এই বদনা দিয়ে জোরে জোরে কয়েকটা বাড়ি দিয়েই তোকে ছেড়ে দিব । থাআআআআম, ভয় পাসনে আর কামড় দিবনা !!' আদিবা তো ভোঁ-দৌড় দিছে আর ভয়ে একবারও পিছু ফিরে তাকাচ্ছেনা । চড়ুই তা করে হাসতে হাসতে জ্ঞ্যান হারানোর উপক্রম..
.
টুনি ধপ করে মাটিতে বসে পড়লো । সাথে সাথে চড়ুই ওর কাছে দৌড়ে এলো । এসে দেখলো ও গাল ফুলিয়ে বসে আছে । চড়ুই কাছে আসতেই বললো, - 'এখানে কেন এসেছিস? যা আদিবার কাছে যা । ওকে চুমু খা । আমার কাছে এসেছিস কেন?' টুনির গাল ফুলিয়ে থাকা দেখে চড়ুই আর হাসি চেপে রাখতে পারলোনা তাই আবারো খিলখিলিয়ে হাসতে লাগলো । তা দেখে টুনি ওকে জড়িয়ে ধরে বুকে ধুমধাম করে কিল মারতে লাগল আর বলতে লাগলো
-'তুই একটুও ভালোনা, একদম পঁচা । তোর সাথে আজ থেকে আড়ি । আর কথা বলবনা । দূর হ'
-আরে! আমি আবার কী করলাম?
- কিচ্ছু করিস নাই?
- কই না তো । আচ্ছা কেউ আমার গায়ে হাত রাখলেও তুই তাকে মারবি?
- হ্যাঁ মারব । মেরেই ফেলব তাকে ।
- কেন? আমি তোর কি হই?
- জানিনা এত কিছু । মারতে ইচ্ছা করবে তাই মারব । তোর কি তাতে?
- মারবিই তো, তুই একটা গুন্ডি, ডাকাতনী, আর....
- কি বললি? দাড়া...
কথা শেষ করার আগেই টুনি ওকে দৌড়ানি দিতে শুরু করলো, ব্যাস আবার স্টার্ট হয়ে গেলো ঝগড়া ।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now