বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২)
.
চারিদিকে যতদূর চোখ যায় উপরে দৃষ্টিপথে মিলবে শুধু আকাশী রঙ আর সূর্যকে আড়াল করে ব্যস্ত মেঘের বিরামহীন উড়ে চলা । আর তার নিচে সবুজের আল্পনায় গাঁথা গাছের সারী । পাখির কলকাকলিতে মুখর বটবৃক্ষ । একপাশে বয়ে চলা খরস্রোতা নদী । মৃদু ঢেউয়ের খেলা । বক, পানকৌড়ির ঝটপট করে উড়ে চলা । এমনি একটা সুন্দর গ্রামের নাম পুষ্পকলি । সেই গ্রামের-ই ছায়া, মায়ামমতায় বেড়ে উঠেছে একজোড়া প্রণয়ী প্রাণ । দুইজন কিশোর - কিশোরী । তাদের সুন্দর দুটি নাম থাকলেও ছেলেটিকে মেয়েটি চড়ুই বলে ডাকে, আর ছেলেটি মেয়েটিকে টুনটুনি বলে ডাকে ।
.
এই বয়সে ভালোবাসা সম্পর্কে তাদের কোন ধারণা না থাকলেও তাদের একে অপরের জন্য রয়েছে অনন্য হৃদয়ঙ্গমতা । দুটি দেহ হলেও যেন একটাই প্রাণ । একজন ব্যথা পেলে অন্যজন কষ্ট পায় আবার একজন কাঁদলে অন্যজনের চোখ থেকে বাঁধ ভাঙ্গা অশ্রু ঝরে পড়ে । একজন হাসলে অন্যজনের হৃদয়ে অনুভূত হয় স্বর্গীয় সুখ । তারা সারাক্ষণ মিষ্টি ঝগড়া করতে পছন্দ করে । টুনির একটু পরপর চড়ুইয়ের সাথে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয়না । মেয়েরা এমনিতেই ঝগড়াটে স্বভাবের কিন্তু ভালোবেসা মিশ্রিত ঝগড়াতে টুনির জুড়ি মেলা ভার । প্রথমে ঝগড়া করে একে অপরের সাথে সাময়িকী আড়ি দিবে । তারপর যে কোন একজন অন্যজনকে রাগাবে । এরপর মারামারি করে একজন অপরজনকে ভ্যাঙ্গানি দিয়ে হাসাহাসি করে আবার এক হয়ে যাবে ।
.
তারা হলো সেই পুষ্পকলি গ্রামের সবার নয়নের মণি এবং তাদের পরিবার দুটি এলাকাজুড়ে বেশ প্রভাবশালী ও বটে । একজন হলো ঐ এলাকার চেয়ারম্যানের ছেলে আর অন্যজন হলো একই এলাকার স্থানীয় ব্রাঞ্চের ব্যাঙ্ক ম্যানেজারের মেয়ে । তারা সারাদিন একসাথে পড়ে, খেলে, স্কুলে যায় । হাতে হাত রেখে নদীর তীরে ঘুরে বেড়াই । তাদের দুই পরিবারের মাঝেও রয়েছে জানা-শুনা, আসা-যাওয়া, আর অন্যরকম হৃদতা ।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now