বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অগ্নিবীণা এক্সপ্রেস * পর্ব_০৯

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X যুথির মাথায় এখন একটা জিনিসই ঘোর পাক খাচ্ছে । লোকটা তার নাম জানলো কীভাবে? যুথিঃ আপনার নাম? অনন্তঃ রূবাইত ফেরদৌস *আর কিছু নেই? _আর কিছু নেই মানে ? *মানে ছোট না বা ডাক নাম _ছোট নাম নেই । বড় নাম আছে; অনন্ত...। অনন্ত মানে অসীম...ঠিক আমাদের আকাশের মত । আপনার ইনফিনিটি সম্পর্কে তো ধারণা আছে । *ইনফিনিটি সাহেব এত কথা বলছেন কেন? যা জানতে চাইব ঠিক তারই-উত্তর দিবেন । বেশি কথা বলবেন না । _আচ্ছা ঠিক আছে । *আপনি আমার নাম জানলেন কিভাবে? _যাদু করে বের করেছি । *কখন? _আপনি ট্রেনে উঠার পর । *আপনি যাদুকর? _হ্যা,বলতে পারেন । *প্রোফেশনাল ম্যাজিশিয়ান? _না *তাহলে? _পথে ঘাটে ট্রেনে ম্যাজিক দেখাই। *স্ট্রিট ম্যাজিশিয়ান? _অনেকটা সে রকম । *বলুন তো আমার প্রিয় সংখ্যা কি? _লাকি সেভেন । স্কুলে আপনার রোল নাম্বার ৭ ছিল বলে সংখ্যাটা আপনার প্রিয়। *আমার প্রিয় ঋতু? _বর্ষাকাল ।ছোট বেলায় দ্যা রেইনি সিজন লেখে সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন । তারপর থেকেই বর্ষাকাল আপনার প্রিয় । ..অনন্ত মিথ্যে বলছে । আমার প্রিয় সংখ্যা ৭নয় বর্ষাকালও আমার পছন্দ নয় । কিন্তু আশ্চর্যের ব্যাপার হল আমার ক্লাস রোল ৭ই ছিল । এবং রচনা প্রতিযোগীতায় দ্যা রেইনি সিজন লিখে প্রথম হয়েছিলাম!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now