বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তার আগেই হারিয়ে যায় স্বপ্নের জগতে,যেখানে তাকে হাত নেড়ে ডাকে তার স্বপ্ন কন্যা মায়া। ইন্দ্রজার ছড়ানো ধবধবে সাদা পরী,চন্দন মাখা জোছনায় ঢাকা অপ্সরী,ঝিকিমিকি তারার হুরী..
যুথি সিদ্ধান্ত নিয়েছিল এই লোকটির সাথে আর কথা বাড়াবে না । গায়ে পড়া স্বভাব! ফর্মালি দু একটা কথা ছাড়া তার সাথে বেশি কিছু বলা ঠিক হবে না । একজন লোক ভরা ট্রেনে কবিতা পড়ে কাদছে ব্যাপারটা আর যাই হোক স্বাভাবিক না । হয়ত এটাই স্বাভাবিক । আমাদের সমাজে এই স্বাভাবিক মানুষ গুলোই এখন বিরল!
যুথিঃ আপনি কোথায় নামবেন?
অনন্তঃ বুঝতে পারছি না
যুথিঃমানে
অনন্তঃ মানে এখনো সিদ্ধান্ত নেই নি । উদ্দেশ্যহীন গন্তব্যের অচিন পথিক আমি ।
যুথিঃআপনি সত্যিই জানেন না আপনি কোথায় যাবেন?
অনন্তঃ আমরা কেউই আমাদের নির্দিষ্ট গন্তব্য জানি না ।
যুথিঃআপনি তো দেখি সক্রেটিসের মত কথা বলছেন ।
অনন্তঃ ও..তাই ।
অনন্তের চেহারায় হাসির আভা ,চোখ এখনো ছলছল করছে । চোখের পানি পড়ে যায়নি ।ভিতরেই টলমল করছে ।ট্রেনের বাতাসে হয়তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে।যুথি চোখ ফেরাতে পারে না..
খোঁচা খোঁচা দাড়িতে কোনো ছেলেকে ভালো লাগার কথা না।অনন্তকে লাগছে..
যুথি কিছু একটা বলতে গিয়ে থেমে যায়।বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now