বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"Special Episode for আব্বু"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X Special Episode ফর আব্বু..... *পৃথিবীর একমাত্র মানব হচ্ছেন বাবা,যিনি প্রচুর ভালোবাসলেও খুব কমই প্রকাশ করেন.... *আব্বু এমন একজন যিনি শাসন করার পরই বলেন "খুব লাগছে,তাইনা??,আয়, আদর করে দেই".... *টাকা চাইলে প্রথমে বলবে যে "এত টাকা দিতে পারবো না,নিজের খরচ নিজে চালাতে পারস না??"..কিন্তু একটু পরেই তিনি আবার ফোন করেন "কিরে,বিকাশে টাকা পাইছিস?"... *ছোট বেলায় শুয়ে আব্বুর বাসায় আসার প্রহর গুণতাম,শুধুমাত্র এটা শোনার জন্য "আমি রাতে খাবার খাইছি কি না" সেটা জিজ্ঞেস ভুলে যায় কি না... *তিনিই একমাত্র আপন যিনি খুব দ্রুতই আপনার কথা সবার কাছে প্রচার করেন,যখন আপনি সফলতা অর্জন করেন,.. *বাবা ই একমাত্র বন্ধু যিনি কখনোই আপনার সাথে বিশ্বাস ঘাতকতা করবেন না,.. *আমার দাবী মধ্য রাতে বাসায় আসার সময় ক্রিকেটবল আনতে মনে ছিলো না,সকাল বেলা যখন ঘুম থেকে উঠলাম বলটা হাতের কাছেই পেলাম,যেটা আব্বু ফজরের সময় বাজার থেকে এনে রেখেছেন...এটাই আমার বাবা.... *আপনি যখনই কোন কাজে সফল হন,তখন তার বুকটা গর্বে ঢুলে ওঠে,তিনি সবার কাছে গৌরবগাঁথা কাহিনী বলে বলে বেড়ান "জানেন,আমার ছেলে/মেয়েটা অক্সফোর্ডে পড়তে যাচ্ছে আগামী মাসে,তার জন্য একটু দোয়া কইরেন"... *আপনার অসুস্থতার সময় আম্মুর সাথে যিনি নির্ঘুমে রাত কাটান,তিনি হচ্ছেন "আব্বু".... *তিনি আমাদের জন্য অনেক কিছু করেন,আমাদের জীবনটা মনের মত করে গড়ে দেন,অতঃপর আমাদের কাছ থেকে একটু ভালো ব্যবহার প্রত্যাশা করেন,, সেই পৃথিবীর সবচাইতে ব্যর্থ ব্যক্তি যে তার বাবাকে সর্বোচ্চ সম্মান দিতে ব্যর্থ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now