বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন লোকের মৃত্যু হয়ে গেল । যখন তার জ্ঞান ফিরলো
তখন সে দেখলো স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে
তার কাছে আসছেন । এসেই ভগবান বলছেন - " পুত্র , চলো
এখন সময় হয়ে গেছে । "
আশ্চর্যজনক হয়ে লোকটি বললো -" এখন ! এত
তাড়াতাড়ি ? এখনো তো আমাকে অনেক কর্ম করতে হবে
, আমি ক্ষমা চাইছি ভগবান , এখনও আমার যাওয়ার সময়
হয় নি ,
তবে আপনার এই ব্যাগে কি আছে ?"
ভগবান বললেন - " তোমার জিনিষ । "
লোকটি বললো - " আমার জিনিষ !! তারমানে আমার বস্তু
, আমার কাপড় , আমার ধন -দৌলত তা ই তো ভগবান ? "
ভগবান বললেন - " এই বস্তুগুলি তোমার নয় , এগুলি তো
পৃথিবীর সম্বন্ধীয় জিনিষ । "
লোকটি বললো - " তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি
আছে ?"
ভগবান বললেন - " এটা তো কখনোই তোমার ছিল না ,
এটা তো শুধুমাত্র সময়েরই ছিল ? "
লোকটি বললো - " তাহলে এতে আমার পরিবার আর
বন্ধুদের স্মৃতিই থাকবে ?"
ভগবান বললেন - " ক্ষমা করো পুত্র , এরা তো কখনোই
তোমার ছিলনা । তারা হলো তোমার জীবনের চলার
রাস্তায় দেখা হওয়া পথিকের মতো । "
লোকটি বললো - " তাহলে তো আমি নিশ্চিত যে এই
ব্যাগে আমার শরীরটা ই থাকবে । "
ভগবান বললেন - " এটা তো তোমার হতেই পারেনা , কারন
এই শরীর হলো চিতার ভষ্ম মাত্র । "
লোকটি বললো - " ভগবান , তাহলে কি এটাতে আমার
আত্মা আছে ?"
ভগবান বললেন - " না , এটা তো আমার ।"
এবার লোকটি ভয়ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি
নিয়ে নিল এবং খুলে দেখলো সেই ব্যাগটি খালি । তখন
লোকটির চোখে জল এসেগেল এবং বললো - " হে ভগবান ,
আমার কাছে কি কখনো কিছু ছিল না ?"
তখন ভগবান বললেন - " হ্যাঁ , এটাই সত্য ,প্রত্যেক মুহূর্ত
যেটা তুমি বেঁচে ছিলে , আজ জীবিত ছিলে , নিজের
জীবন নিজের মতো করে বেঁচে ছিলে , জীবনটা হচ্ছে
ক্ষনিকের এবং সেই ক্ষন বা মুহূর্তটাই শুধু তোমার ছিল ,
এছাড়া এই জগতে ' তোমার ' বলে কিছু নেই । "
তাই ভগবৎ ভক্তজন , সবসময় হাসি খুশী থেকে প্রভুর নাম
জপ ও কীর্তন করবেন , এটাই একমাত্র কথা যেটা খুবই
গুরুত্ব রাখে । ভৌতিক বস্তু আর যেই জিনিষের জন্য
আপনি দিন রাত লড়াই করছেন , পরিশ্রম করছেন
আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না।( সংগৃহীত)
ভগবানকে জানুন,
ভগবানকে ডাকুন,
ভগবানের নাম প্রচার করুন।
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ১০৮ বার করে ২ বার নূন্যতম হরে কৃষ্ণ মহা মন্ত্র জপ করা উচিত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now