বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মদীনা শরীফ। ইসলামী সাম্রাজ্যের রাজধানী।
খলিফা উমর (রা) লোকদের মধ্যে বায়তুল মালের কিছু অর্থ বন্টন
করছেন।
স্বাভাবিকভাবেই বিরাট ভীড় জমে গেছে। এ সময় সেখানে
এলেন সা’দ বিন আবি ওয়াক্কাস (রা)। তিনি প্রভাবশালী ও অভিজাত
মায়ের সন্তান।
ভীড় দেখার পর অন্যান্যদের মত তার ধৈর্য ধরার দরকার ছিল, কিন্তু
তিনি তা করলেন না। তিনি ভীড় ঠেলে, দু’হাত দিয়ে লোকদের
সামনে থেকে সরিয়ে উমার রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে হাজির
হলেন।
উমার (রা) ব্যাপারটা আগেই লক্ষ্য করছিলেন। সুতরাং সা’দ বিন আবি
ওয়াক্কাস তার সামনে হাজির হতেই উমার (রা) তার হাতের দোররা
কষলেন তার পিঠে।
উপস্থিত সবাই দেখল খলিফা একটা দোররা মেরেছেন সা’দ বিন
আবি ওয়াক্কাসকে।
দোররা মারার পর হযরত উমার রাদিয়াল্লাহু আনহু সা’দ বিন আবি ওয়াক্কাস
(রা) কে লক্ষ্য করে বললেন,
“সবার এবং সবকিছুর উর্ধে যে আল্লাহর আইন, তা তোমার মনে
নেই। আল্লাহর আইনের মুকাবিলায় তোমার কানাকড়িও যে মূল্য
নেই, এটা তোমাকে বুঝিয়ে দেয়া প্রয়োজনীয় হয়ে
পড়েছিল”।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now