বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক বুড়ো ধোপা তার ছেলেকে নিয়ে
যাচ্ছিল বাজারে!! সাথে একটি বুড়ো
গাধা!! গাধাটি বিক্রি হবে!! ছেলে
গাধার ওপর চড়া!!
হঠাৎ এক পথচারী দেখে বলল, কী
ধরনের ছেলে! বুড়ো বাবা হেঁটে যাচ্ছে
আর ছেলে গাধার পিঠে দিব্যি বসে
আছে!!
ছেলে বেশ লজ্জা পেল!! বললঃ-বাবা,
তুমি গাধার ওপরে বসো, আমি পাশে হেঁটে
যাব!! বুড়ো বাবা গাধার ওপরে চড়ে
বসল!!
এবার এক পথচারী বললঃ-কী পাষণ্ড
বাবা, ছোট ছেলে হেঁটে যাচ্ছে আর সে
গাধার পিঠে চড়ে আরামে যাচ্ছে!! বাবা
গাধার পিঠ থেকে নেমে এলো!! এবার
দুজনই হেঁটে যাচ্ছে!! এক পথচারী তা
দেখে বললঃ বাবা আর ছেলে দুজনই
গাধার মতো গাধা!! গাধা থাকতে কেন
হেঁটে যাচ্ছে??? এবার বাবা ও ছেলে
দুজনই গাধার ওপরে বসল!!
দুই মিনিট পর এক পথচারী দেখে বললঃ
আল্লাহ, কী নির্মম এই মানুষগুলো, এক
বুড়ো গাধা অসুস্থ, অথচ তার ওপর
দুজন সুস্থ মানুষ বসে আছে!! বাবা ও
ছেলে দুজনই লজ্জা পেল!! দুজন মিলে
উঁচু করে গাধাকে নিজেদের কাঁধে
বসাল!!
যখন তারা বাজারে এসে পৌঁছুলো , প্রাণ
ওষ্ঠাগত, হুমড়ি খেয়ে পড়ল, প্রচণ্ড
আঘাত পেল গায়ে আর গাধাটি পড়ে
গিয়ে সাথে সাথে মরে গেল!! পাঠক, এ
কাহিনি থেকে আমরা কী শিক্ষা
পেলামঃ
[‘লোকে কী ভাবে, সেটা তাদের সমস্যা,
আপনি নিজে যা চিন্তা করবেন তার
ওপর সিদ্ধান্ত নেবেন’!!]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now