বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রুপন্তীর সেই মধুর কন্ঠটি (কোকিলের কণ্ঠকেও হার মানায়)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আজ খুব বৃষ্টি দিচ্ছে, চারদিকে মনোরম পরিবেশ। সন্ধ্যাও ঘনিয়ে আসলো। ইফতার করে ক্লান্ত হয়ে বসে আছি। তখনও আসলো অচেনা নাম্বার থেকে একটি ফোন। ধরলাম বিরক্তি নিয়ে, কিন্তু কানের কাছে নিতেই সেই মধুর সুরটা শুনে চমকিত হয়ে উঠলাম! হায় হায় এযে রুপন্তী ফোন দিয়েছে। রুপন্তী : হ্যালো আমি রুপন্তী বলছি আমি : হুম কেমন আছো? রুপন্তী : ভালো. তুমি কেমন আছো? আমি : কিছুটা ক্লান্ত, কি কর? রুপন্তী : কিছুনা, তুমি এতো কচি গলায় কথা বলতেছো কেনো? আমার মনে হচ্ছে আমি ষাড়ের মত গর্জন করছি আর তুমি বিড়ালের মত কথা বলছো। আমি : না এমনিতেই, খুব বেশি ক্লান্ত হয়েছি তো তাই ! রুপন্তী : ওহ আচ্ছা তাহলে রাখি। আমি : না না রাখার প্রয়োজন নেই, কথা বলো ? ( আসলে ওর মত সুন্দর কন্ঠে হয়তো কোকিলও গান গাইতে পারে না , যে কোনো ছেলে রুপন্তীকে না দেখে শুধু ওর কন্ঠে পাগল হয়ে যেতে পারে) রুপন্তী : কথা বলতে হবে কেন? আমি : তোমার সুন্দর কন্ঠের মায়াজাল থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না, তাই! রুপন্তী : তুমি যে বাচাল সেটা কি জানো? ( কথাটা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করা) আমি : সেটা সবাই বলে। (সাপোর্ট করলাম, আসলে আমি অনেক কম কথা বলি কিন্তু ওর কন্ঠটা শোনার জন্য বেশি বলি, যাতে ও আমার কথার উত্তর দেয় আর আমি ওর কণ্ঠটা শুনতে পারি) রুপন্তী : আমি অনেক বাচাল কিন্তু আপনি আমার চেয়ে অনেক বেশি কথা বলেন। আমি : হ্যা, কিন্তু তুমি আমাকে আপনি করে বলো কেনো? রুপন্তী : সরি, আসলে মুখ ফুসকে বের হয়ে গেছে, আচ্ছা এবার আমাকে আসতে হবে ( এটা বলাতে আমার মনটা খারাপ হয়ে গেল, ওর কণ্ঠটা শুনতে পারবো না, তাই বাহানা শুরু করলাম) আমি : কই যাবা? রুপন্তী : এমনি ফোন রাখবো। আমি : ফোন কোথায় রাখবা? রুপন্তী : কথা বলতে পারবো না, তাই ফোন রাখবো বলছি। আমি : মুখে কি হয়েছে যে কথা বলতে পারবেনা। রুপন্তী : এতো কথা বলো কেনো? মা ডাকছে, ফোন রাখতে হবে। আমি : ও আচ্ছা, পরে কখন কথা হবে? রুপন্তী : একবার কথা বলে মন ভরেনি, আবার বলতে হবে । huh আমি : ধুর, তোমার কন্ঠটা অনেক সুন্দর তাই শুনতে মন চায়। রুপন্তী : ঠা ঠা বাই। আমি : বিমর্শ মুখে বাই রোজা মাসের সেই ফোন আলাপটা এতো দিন পর দেওয়ার জন্য দুঃখিত। সামনের আসছে "what'sapp এ রুপন্তী " মন্তব্য করে সাথে থাকবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now