বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মমধ্যবিত্ত ফ্যামিলি

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে গুলোর প্রতিটি নতুন দিন শুরু হয় এক বোঝা টেনশন আর এক রাশ হতাশা নিয়ে! প্রতিনিয়ত বাস্তবতার সাথে মানিয়ে নিতে নিতে কোথায় যেন শখ, স্বপ্ন, আবেগের সুতোগুলো ছিড়ে যায়! হৃদয়ে ভালো লাগা, ভালোবাসা আর প্রেমের জায়গাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে যায়। .. তাদের স্বপ্ন গুলো, ইচ্ছে গুলো বাস্তবতার কাছে শুধু এক টুকরো অবাস্তব চাওয়া! জীবনের কঠিন চোখ রাঙ্গানি প্রতি মূহুর্তে তাদের স্মরণ করিয়ে দেয় নিজের অক্ষমতা, অপারগতার কথা!! .. অনেক দুঃখ কষ্ট আর হতাশার মধ্য দিয়ে যেতে হয় বলে তাদের মন অনেক শক্ত হয়ে যায়, খুব অল্পতেই চোখে আর জল আসে না! তাদের নিজেদের হৃদয়েও নিজেদের জন্য হয়তো সামান্য জায়গা থাকে না। তাদের বিষাদের সঙ্গী হয় শুধু নির্ঘুম রজনী! .. তবুও মধ্যবিত্ত ফ্যামিলির এসব ছেলে মেয়েদের প্রতিনিয়তই নিজের সাথে অভিনয় করতে হয়! কিছু অভিনয় নিজের কষ্ট গুলোকে চেপে রাখার জন্য আবার কিছু অভিনয় প্রিয় মুখ গুলোতে হাসি ফোটানোর জন্য! ভালো থাকার এ অভিনয়, ভালো রাখার এ অভিনয়! কৃত্রিম একটা হাসি ঝুলিয়ে রাখতে হয় ঠোঁটের কোণে! কিন্তু এই হাসির পেছনে লুকিয়ে রাখা বিষাদের অশ্রুটুকুই শুধু পর্দার আড়ালে থেকে যায়!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now