বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বর্তমানে বাংলাদেশ
নানা ধরণের
প্রতিবন্ধকতা এবং
চ্যালেঞ্জের
সম্মুখীন। জলবায়ু
পরিবর্তন, পরিবেশগত
বিধ্বস্ততা ছাড়াও
রয়েছে সহিংস
রাজনীতি, তরুণদের
ক্রমবর্ধমান
বেকারত্বের হুমকি
এবং ব্যপক আর্থ
সামাজিক ও
রাজনৈতিক অসমতা।
বিওয়াইএলসি’র
লক্ষ্য হচ্ছে এখনকার
তরুণদের জন্য
কার্যকরীভাবে
নেতৃত্বের চর্চা এবং
যোগ্যতার বিকাশের
মাধ্যমে এই
সমস্যাগুলোর
দীর্ঘমেয়াদি সমাধান
প্রদান করা।
বিওয়াইএলসিতে
আমরা বিশ্বাস করি,
ক্ষমতা এবং নেতৃত্ব
আলাদা জিনিস। এটি
কোন পদবী নয় বরং
একটি প্রক্রিয়া। এর
মাধ্যমে মানুষের
অবস্থার উন্নতির
জন্য তাদেরকে
সুসংহত করে প্রস্তুত
করা হয়। ফলে মানুষের
জন্য নেতৃত্ব চর্চার
নতুন দরজা খুলে দেয়
যদিও তার কাছে কোন
ক্ষমতা থাকুক কিংবা
না থাকুক।
জাতিসংঘের
সামাজিক ও
অর্থনৈতিক উন্নয়ন
বিভাগের ২০১০ সালের
পরিসংখ্যান অনুযায়ী
এদেশের জনসংখ্যার
মধ্যম বয়স ২৪ হওয়ায়
এই চিন্তাধারাটি
বাংলাদেশের জন্য
ব্যাপকভাবে প্রযোজ্য।
বাংলাদেশের অধিকাংশ
তরুণের কোন
আনুষ্ঠানিক ক্ষমতা
বা পদবী নেই, তার
মানে কি এই দাঁড়ায় যে
তারা দেশের উন্নয়নে
কোন ভূমিকা রাখতে
পারবে না?
আমরা মনে করি
নেতৃত্ব চর্চার জন্য
আনুষ্ঠানিক ক্ষমতা
বা পদবীর প্রয়োজন
নেই। নারী পুরুষ
নির্বিশেষে যেকোনো
বয়স বা আর্থ
সামাজিক
পরিস্থিতির মানুষ
নেতৃত্ব চর্চা করতে
পারে। তরুণদের নেতৃত্ব
চর্চার জন্য যা
প্রয়োজন তা হল ইচ্ছা
এবং সামর্থ্য।
বিওয়াইএলসি তাদের
জন্য এমন কিছু সুযোগ
তৈরি করে দেয় যেখানে
তারা নেতৃত্বের
গুণাবলি অর্জন করে
দেশের উন্নয়নে
অংশগ্রহণ করতে
পারে। বিওয়াইএলসি’র
এই উদ্যোগের একটি
ভিত্তি হল বিভিন্ন
আর্থ-সামাজিক ও
শিক্ষা মাধ্যমের
শিক্ষার্থীদেরকে
একত্রিত করা। কারণ
কার্যকরীভাবে
নেতৃত্ব চর্চার জন্য
নানা ধরণের মতবাদ
এবং ভিন্নতার সাথে
মানিয়ে চলতে
যোগ্যতার প্রয়োজন।
তরুণরা যেসব বিষয়
নিয়ে গভীরভাবে
চিন্তা করে সেসব
বিষয় নিয়ে কাজ
করার জন্য তাদেরকে
অনুপ্রাণিত করার এই
প্রক্রিয়ার মাধ্যমে
আমরা সমাজে সমতা,
ন্যায়পরায়ণতা এবং
সমৃদ্ধি গড়ে তুলতে
চাই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now