বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বেশি ভালোবাসলে মাথায় উঠে !

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X মোবাইলে রিংটোন বাজতেই স্ক্রিনে তাকিয়ে দেখি মিতুর কল। রিসিভ করতেই বললো... -- ঈদ বোনাস কত পাইছো.? -- ১০,০০০ টাকা। -- আমাকে সেই ড্রেসটা কিনে দিবানা..? -- কোনটা..? -- কেন তোমাকে না সেদিন মার্কেটে দেখাইলাম..!? -- ও আচ্ছা! দেখো তোমাকে যদি ৬০০০ টাকা দিয়ে ঐ ড্রেস কিনে দেই, তাহলে বাকি ৪০০০ টাকা দিয়ে আমার মা-বাবা আর ছোট বোনটাকে কি কিনে দিবো বলো..!? আমার কথা না হয় বাদই দিলাম! -- কেন বেতন পাওনি..? -- বেতনের টাকা তো বাড়ি পাঠিয়ে দিছি আগেই। ঐ টাকা তো বাড়ির মাসিক খরচ। ঐ টাকা দিয়ে শপিং করলে সারা মাস ওরা কি খাবে!? -- শুধু বাড়ির কথাই ভাবো! আমার কথা একটুও ভাবোনা। -- দেখো এখনও তো তুমি আমার ঘরের বউ হওনাই। আগে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসি তারপর না হয় সাধ্যমতো ভাববো তোমার কথা। -- তারমানে এড্রেসটা কিনে দিবেনা!? -- এত বোঝানোর পরও তুমি একই প্রশ্ন করছো..!? কলটি কেটে দিলো মিতু..! তারপর কয়েকবার কল দিলাম, মিতু রিসিভই করলোনা। . ছোট একটা চাকরি করি আমি। মিতুর সাথে আমার দুইবছরের সম্পর্ক। মা-বাবা আমাকে বিয়ে দিবে বলে তারা একটি মেয়েও ঠিক করেছিলো। কিন্তু মা বাবাকে মিতুর কথা বলেছি। অনেক কষ্টে তাদের রাজি করিয়েছি। কিন্তু মিতু এমন করছে আমার সাথে..!? ও যদি আমার কষ্টটা না বুঝে তাহলে বুঝবে কে..!? অফিসে বসে বসে এসবই ভাবছিলাম। আরো কয়েকবার কল দিলাম ওকে, কল রিসিভ করলোনা। হঠাৎ মিতুর নাম্বার থেকে একটি এসএমএস আসলো..! . "শোনো, ঐ ড্রেসটি আমার চাই-ই চাই..! দুদিন পর আমি তোমার বউ হবো। আমাকে কিনে দিবানা তো কাকে দিবা..!? আমাকে ঐ ড্রেস কিনে দিয়ে তারপর বাড়ি যাবা বলে দিলাম!" এসএমএসটা পড়ে আমি অবাক হলাম! মিতুকে এত বুঝানোর পরেও ও আমাকে বুঝলোনা! এত ভালবাসি ওকে আমি..! তবেকি বেশি ভালবাসার ফল এটাই!? . আমি ভাবতে লাগলাম, মিতু এখনও বউ হয়ে আমার ঘরে যায়নি এখনই যদি সে এমন আবদার করে, না জানি বিয়ের পর কি করবে..!? আমার কাছে আমার মা বাবা ছোট বোন আগে তারপর মিতু। যে আমার মা-বাবার কথা একবারও ভাবেনা, যে আমার কষ্ট বুঝেনা, তাকে বিয়ে করে আমি সুখে থাকবো কি করে..!? আমি মিতুকে একটি এসএমএস করে জানিয়ে দিলাম... "আমাকে ভুলে যাও। তুমি সম্ভবত আমার ঘরে এসে সুখী হবেনা। তোমার যে চাহিদা তা আমি হয়তো পুরোন করতে পারবোনা। আর যে আমার মা-বাবার কথা একবারও ভাবেনা তাকে আমি জেনে শুনে আমার জীবন সঙ্গিনী করতে চাইনা। আমার মা বাবা আমার কাছে অনেক বড়। তোমার মন মতো কাউকে খুঁজে নিয়ে বিয়ে করে নিও। ভাল থেকো।" . যে মা-বাবা আমাকে সারাটা জীবন কষ্ট করে এত বড় করেছে, তাদের আমি বিন্দুমাত্র অবহেলা করতে পারবোনা মিতুর মতো মেয়ের ভালাবাসার জন্য। তাই বাবা-মা এবং ছোট বোনের জন্য ঈদের শপিং করে আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্য রওয়ানা হলাম। . বাড়িতে পৌছে মিতুকে শেষবারের মত আরেকটা এসএমএস করলাম... "মিতু, জানো আমি যখন বাড়িতে পৌছালাম, দেখি মা-বাবা আর ছোট বোনটি আমার পথ চেয়ে বসে আছে। বাবার মাথায় টুপি হাতে তজবিহ ছড়া। বাবা বলছে... "আলহামদুলিল্লাহ্! আল্লাহ তোকে সহি সালামতে বাড়ি পৌছে দিয়েছেন..!" ছোট বোনটি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলছে.. "ভাইয়া, আমার লাল কাচের চুড়ি আনছো..!?" আর মা ছলছল চোখে আমাকে জড়িয়ে ধরে বলছে "এত শুকিয়ে গেছিস কেন বাবা..!?" কেন যেন আমারও দুচোখের কোনে পানি জমে গেল..! প্রিয় মিতু, কি করে আমি এই সত্যিকারের ভালবাসাকে অবহেলা করে তোমার স্বার্থের ভালবাসার কাছে ছুটে যাই..!? বলো আমায়!? আমাকে ক্ষমা করো, ভাল থেকো..!" . কিছুক্ষণ পর মিতুর কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে আমার কানে। মিতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে... "আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমিও ঐ সত্যিকারের ভালবাসার অংশীদার হতে চাই। দেবে আমায়..!?" . আমি কোনো কথা না বলে কলটি কেটে দিলাম। তারপর একটি এসএমএস করলাম.... "যে না জেনে ভুল করে এবং পরে বুঝতে পেরে ভুল স্বীকার করে তাকে ক্ষমা না করলে যে আল্লাহ আমার উপর নারাজ হবেন..! অনেক ভালবাসি তোমাকে!"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now