বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
যারা মেয়েদেরকে মেসেজ কমেন্টে বিরক্ত
করে, বারবার মেসেজ দিয়ে উত্যক্ত
করে তাদের হাত
থেকে রক্ষা পাওয়া যাবে কিভাবে?
কিছু মানুষের অনৈতিক
যুক্তি হলো ফেইসবুক নষ্টা মেয়েদের
জায়গা। এখানে আমাদের মত মাদরাসায়
পড়ুয়া মেয়েদের আসা শোভনীয় নয়।
সামাজিক যোগাযোগের মাধ্যম
ফেইসবুক, তবে এখানে শুধু নষ্টা মেয়েদের
অবস্থান হবে কেন? আমি তাদের এই
কথার তিব্র প্রতিবাদ জানাই।
প্রত্যেকটি জায়গা ও
প্রত্যেকটি পরিবেশেই ভালো খারাপের
সংমিশ্রণ রয়েছে।
ঠিক তেমনি ফেইসবুকেও।এত বছর যাবত
ফেইসবুকের মত খোলামেলা স্থানকে কিছু
অসাধু ব্যবসায়ী, কিছু নিকৃষ্ট ও অশ্লীল
মন মানষিকতার মানুষদের দখলেই ছিল।
কিন্তু আজ এখানে অনেক আলেমদের
অবস্থান রয়েছে। হক বাতিলের
আলোচনা হচ্ছে এখানে। এই
স্থানটিতে ইসলামের
আলো ছড়িয়ে দেওয়ার পিছনে অনেক
ইসলামের জ্ঞাণীর অধিকারী মুসলিম ভাই
বোনদের অবদান রয়েছে যা অস্বীকার
করার কোন উপায় নেই। আজ অধিকাংশ
আলেমগন ফেইসবুকে ইসলাম বিদ্ধেষীদের
প্রতিবাদ করতে নিজেদের কলম
কে হাতে তুলে নিয়ে তাদের কে উপযুক্ত
জবাব দিচ্ছেন। ঠিক তেমনি অনেক
মুসলিম বোনেরাও তাদের অসাধারণ
লিখনীর প্রতিভা দিয়ে অন্যান্য
বোনদের কে ইসলামের দিকে আহ্বান
করছেন। তবে কেন
মেয়েরা ফেইসবুকে আসতে পারবেনা? কেন
তারা নিজেদেরকে ফেতনা থেকে বাঁচাতে কোন
লেখা দিলে সেই লেখার প্রতিবাদেও
কটাক্ষ করে মেসেজ করা হয়?
নারী যেমন পুরুষের জন্য ফেতনা, ঠিক
তেমনি পুরুষরাও নারীদের জন্য ফেতনা।
উভয়ের আন্তরিক
প্রচেষ্টা থাকা উচিত্ নিজেদের খারাপ
নারী ও খারাপ পুরুষদের সংস্রব
থেকে বাঁচানোর। সেটা ফেইসবুক হোক,
অথবা বাস্তব জীবনেই হোক না কেন!
আল্লাহ তাআলা হেফাজত করুন সকল
প্রকার প্রকাশ্য অপ্রকাশ্য
গুনাহে জড়িয়ে পড়া থেকে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now