বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অসহায় মানুষ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X যে রিক্সায় আপনি চড়লেন, শুধুমাত্র টাকার অভাবে সে প্রিয়জন ছেড়ে ঈদের দিন রিক্সা টানছে! অনেককেই তো সালামী দিলেন, তাকে কিছু বকশিশ দিন? গলির মোড়ের মামুর দোকানের পিচ্চিটির কেউ নেই, ওকে ডেকে এনে একটু সেমাই খাইয়ে দিন? অনেক বছর কেউ তার মাথায় হাত রাখে না! দারোয়ানকে দিয়ে তো অনেক কাজ করাচ্ছেন? নিচে খাবার পাঠিয়ে না দিয়ে আজ অন্তত আপনার ডাইনিং টেবিলে তাকে বসিয়ে খাওয়ান? কাজের মেয়েটির সাথে মাংস কুটতে লেগে যান, অন্তত ঈদের দিন আপনি তার পাশে বসুন, গরিব বলে আজ হয়তো সে আপনার বাসায় ঈদের দিন কাজ করছে? ড্রাইভারকে বলুন, আজ তুমি পিছে বস, আমি গাড়ি চালাই রাস্তা তো খালিই? গেটের বাইরের ভিখারি মা কে জোরে গলায় বকবেন না প্লিজ, শান্ত ভাবে কথা বলুন, আজ হয়তো আপনার বয়সী সন্তানটি তার বেঁচে থাকলে আপনার দুয়ারে খাবার চাইতে আস্তে হতো না? বাসের হেলপারকে পকেটে দশ টাকা দিয়ে তুই না বলে তুমি করে বলুন? এটা শুধু তোমার, মালিককে দিতে হবে না? খেয়াল করে দেখুন, আপনার কাজের ছেলে ছোটাছুটি করে কাজ করে ঘেমে যাচ্ছে, ভয়ে আপনার কাছেও আসেনি, তাকে কি অন্তত আজকে একবার বুকে নিয়ে কোলাকুলি করবেননা? বৃদ্ধ বাবাকে গিয়ে আললাদ করে বলুন, "বাবা" সালামী দাও, আর এটা কিভাবে চুল আচঁড়িয়েছো, আসো ঠিক করে দেই? সে জানোক আপনি তাকে খেয়াল করেন? মায়ের পা ছুঁয়ে সালাম করে মাকে বলুন দুনিয়া কেন তোমাকে ছেড়ে তো আমি জান্নাতেও যাবোনা গো "মা"। ভাইয়া আর আপুকে ডেকে বলুন, " এক সাথে ভালো একটা পিক নেই আমাদের, আসতো একটা সেলফি তুলি? আপনার ভিন্ন ধর্মের বন্ধুকে দাওয়াত দিয়েছেন তো? দেশের বাইরে এক কোটি পঁঞ্চান লক্ষ বাংলাদেশির বসবাস, তাদের চোখের পানি আর ঘামের দামে বাংলাদেশ আজ সমৃদ্ধ। আপনজন হারা এই দুঃখী মানুষগুলোকে শুধু একবার " ঈদ মোবারক " জানিয়ে ম্যাসেজ দিন, তাকে জানিয়ে দিন, বাংলাদেশ তাদের ভুলেনি? রাস্তার ঠিক মাঝে মুখ কালো করে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে সারা বছর আপনার সেবা করেও সে গালি খায়, তিনি ছুটি পাননি, আজ কি একবার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে হাঁসিমুখে " ঈদ মোবারক " জানাবেননা?ভিখারির পিচ্চি বাবুটিকে কি আপনার বাবুর ছোট হয়ে যাওয়া ড্রেসটি দিয়ে দিবেন? তার তো একটাও নেই! মনে রাখবেন, এই পৃথিবীতে আমাদের আসল আবস্থল নয়? ঈদে অন্তত গরিব কে ঠকাবেন না, আল্লাহ দেখছেন. ঈদ হোক সম্প্রীতির, ঈদ হোক ভালোবাসার, ঈদ হোক আপন মানুষদেরকে আরো আপন করার। আমি বিশ্বাস করি আমাদের এই পেইজে অনেক বড় বড় মানুষ আছেন, আপনারা একটু সচেতন হলে বদলে যাবে বাংলাদেশ এবং অসহায় সুবিধাবঞ্চিত মানুষের না পাওয়ার যন্ত্রনা? এবং আমি বিশ্বাস করি এই একটি পোষ্ট বদলে দিতে পারে আমাদের চিন্তা দ্বারা? ঈদ মুবারক..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ ইসলামে ইয়াতিম অসহায়দের প্রতি মানুষের কর্তব্য
→ অসহায় মানুষ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now