বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক বুড়ো লোকের কাজ ছিল বন থেকে গাছ কেটে সেই কাঠকুটো শহরে নিয়ে গিয়ে বিক্রী করা। লম্বা পথ ধরে যেতে যেতে একদিন বুড়ো খুব ক্লান্ত হয়ে পড়ল। কাঁধ থেকে কাঠের বোঝা মাটিতে ছুঁড়ে ফেলে পথের ধারে বসে পড়ল সে।
আর তারপর ক্ষোভে-দুঃখে বলে উঠল যে এখনো “মরণ” আসছে না কেন! “মৃত্যু দেবতা” এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে লোকটিকে জিজ্ঞেস করল কেন সে তাকে ডাকাডাকি করছে।
বুড়ো তখন তাকে বলল, “তেমন কিছু না, এই বোঝাটা যদি একটু কষ্ট করে আমার কাঁধে তুলে দেন, বড় ভাল হয়।”
প্রাচীন বচনঃ মুখে যা বলা হয় সবসময় সেটাই মনের কথা থাকে না।
আমি বলিঃ গরীব মানুষ মৃত্যুর দেবতাকে একবার ডাক দিতেই সে হাজির হয়ে যায় আর, টাকা-পয়সার দেবতাকে সারাজীবন ডেকেও সাড়া মেলে না।
[গল্পটি ইন্টারনেট হতে সংগ্রহিত]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now