বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চোর হয়েগেল মন্ত্রীসভার সদস্য

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X একবার এক চোরকে সামান্যম্যানহোলের ঢাকনা চুরির অপরাধেমৃত্যুদন্ড দেয়া হল। তখন সে চোর তারশেষ ইচ্ছা হিসেবে দেশেরপ্রধানমন্ত্রীর সাথে দেখা করারসুযোগ চাইল।যখন তাকে প্রধানমন্ত্রীর কাছেনিয়ে আসা হলো তখন সেপ্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলল, ‌'স্যার,আপনার সাথে দেখা করতে চাওয়ারএকটাই কারণ তা হলো, আমার কাছেএমন একটা গাছের বীজ আছে যেগাছটা মনের সব ইচ্ছা পূরন করতেপারে। আমি আপনার জন্য এই গাছটারোপণ করে দিয়ে যেতে চাই।প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করল,'তোমার চারা লাগাতে কত দিনলাগবে?'চোর উত্তর দিল, 'এইতো স্যার, সাতদিন।'সাতদিন পর তাকে আবার মন্ত্রিসভায়হাজির করা হল।একজন জিজ্ঞেস করল, 'তোমার চারারকী খবর?'চোর বলল, 'আসলে জমি তো রেডিকিন্তু বীজটা পরিপক্ক হতে আরওতিনদিন লাগবে।'তিনদিন পর তাকে আবার হাজির করাহল।প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, 'বীজরেডি তো এবার?'চোর বলল, 'স্যার জমি বীজ সবই রেডিকিন্তু আমিতো তা রোপণ করতে পারবনা।'প্রধানমন্ত্রী জিজ্ঞেস করলেন, 'কেন?'চোর বলল, 'এটা এমন একজনের হাতেরোপণ করতে হবে যে কোনদিন চুরিকরেনি। না হলে এটা কার্যকারিতাহারাবে।'সাথে সাথে প্রধানমন্ত্রীঅর্থমন্ত্রীকে নির্দেশ দিলেন বীজরোপন করতে।অর্থমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন, 'স্যার,সারা দেশের অর্থ নিয়ে আমার কাজ।এত কাজের মধ্যে দু একটা তো এদিকসেদিক হতেই পারে।'এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেনপরিবহনমন্ত্রীকে।পরিবহনমন্ত্রী কাচুমাচু হয়ে বললেন,'স্যার, কত কত গাড়ি ঘোড়া আমারপ্রতিনিয়ত অনুমোদন দিতে হয়, এরমাঝে তো দু একটা এদিক সেদিকহতেই পারে।'এরপর প্রধানমন্ত্রী নির্দেশ দিলেনপররাষ্ট্রমন্ত্রীকে।পররাষ্ট্রমন্ত্রীও কাচুমাচু হয়ে বললেন,'স্যার, এতো দেশের সাথেযোগাযোগ, এতো দেশে যাওয়াআসা, বাণিজ্য লেনদেন এর মধ্যে তোআমারও দু একটা এদিক সেদিক হতেইপারে।'প্রধানমন্ত্রী এরপর যাকেই বলেন সেইএদিক সেদিকের দোহাই দিয়েএড়িয়ে যায়।হঠাৎ সবাই প্রধানমন্ত্রীকে ধরলেন,'স্যার, আপনিই রোপণ করুন না।'তখন প্রধানমন্ত্রী বললেন, 'তোমাদেরতো দায়িত্ব ছোট ছোট, আমি পুরোদেশ চালাই। আমার কি একটু আধটু এদিকসেদিক হতে পারে না!'তখন সবাই চুপ হয়ে গেল। হঠাৎ একজনবলে উঠলেন, 'তাহলে স্যার, এই লোকতো সামান্য একটা ম্যানহোলেরঢাকনা চোর। একে মৃত্যুদন্ড দেয়া কিঠিক? একে ছেড়ে দেয়া হোক।'আরেকজন বললেন, 'না একে ছেড়েদেয়া যাবে না। তাহলে সে বাইরেগিয়ে সব ফাস করে দেবে।'সবাই চিন্তায় পড়ে গেল একে নিয়েকী করা যায়? তখন একজন বলল, 'স্যার এককাজ করুন। একে আমাদের মতোই একটাপদ দিয়ে আমাদের সাথে সামিলকরে নেন।'যেই ভাবা সেই কাজ, সেই চোর হয়েগেল মন্ত্রীসভার সদস্য।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now