বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আজ ও জানে না

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X গল্প: আজ ও জানে না . প্রায় একবছর পর সুজানার সাথে দেখা! আসিফ ভাবছে হয়ত তাকে চিনবেই না কিন্তু এমন কিছুই না__ . -কেমন আছো?(সুজানা) -ভাল!আপনি?(আসিফ) -আপনিতে চলে গেছি? -সে তো আমাকে অবহেলার পর থেকেই! -অবহেলা আমি করেছি? -সে আপনি জানেন! -আজ ও সিগারেট ছাড়ো নি? -রক্তে মিশ্রিত মানুষ ই যখন থাকে না তখন এই ধুয়াকে কিভাবে ছাড়ি! -বদলাবে না! -যার জন্য বদলাবো সেই তো নেই -হুম অভিমান করে চলে যায় সুজানা , এত বছর পর সুজানা তার সাথে কথা বলতে আসছিল কিন্তু সে সেই সে এখনো! . আসিফ নিঃশ্বাষ ফেলে পকেট থেকে সিগারেট বের করে ভেবে যাচ্ছে তাদের সুমধুর দিন গুলো! প্রতিটা দিন হাতে হাত রেখে হাটা, কখনো কখনো অভিমান হলে ঝড়িয়ে ধরা,কখনো আবার আস্তো করে গাড়ে চুমু একে দেয়া! কতই না ভাল দিন গুলো যেত, তবে হঠাৎ এত পরিবর্তন সত্যি দুজনের জন্যই যন্ত্রনা দায়ক! কারন সুজানা আজ ও তাকে ভালবাসে সে জানে ,আর সে কম ভালবাসে না! প্রতিটা দিন গুগোল ড্রাইব তার প্রমান! তাদের দুষ্টুমি সব কিছুই যে আজ গুগোল ড্রাইবটা! গুগোল ড্রাইবটাই প্রতিদিন আসিফের মুখে হাসি ফুটায়! সাথে হতাশাও! কারন সুজানাকে চাইলে সে আর পাবে না কারন আজ ইচ্ছের বিরোদ্ধে! প্রায় একটা বছর আগে তাদের ব্রেকাপ হয়েছিল আর তার কারন ছিল অবহেলা! সুজানা মোটে ও সিগারেট আর মিথ্যে কথা পছন্দ করতো না , কিন্তু আসিফের সিগারেট আর মিথ্যে কথাই ছিল সবচেয়ে প্রিয়! সেসময়ে কথা গুলো আসিফ কে এখনো একাই হাসায় আবার একাই কাদাঁয়! কখনো ফোন ধরতে না পারলে মিথ্যে বলতো,কখনো কখনো ইচ্ছে করে ফোন ধরত না আসিফ কিন্তু মিথ্যা বলে বুঝিয়ে দিত! মেয়েটা পাগলের মত ভালবাসে কিন্তু আসিফ সে নিজেও ভালবেসে, কিন্তু কেনো অবহেলা করতো সে নিজেও বুঝত না! এভাবে সুজানা শুধু সহ্য করে যেতো ,কখনো কখনো বিরক্ত ও হতো কিন্তু কিছু বলতো না, বড্ড ভালবাসে তো তাই! কিন্তু আসিফ ইদানিং তাকে অবহেলা করতে শুরু করে আর ইদানিং মিথ্যে ও খুব বলে, আসিফের মিথ্যে কথা প্রচন্ড বেড়ে যায়,আর সেটা তার কথাতে বুঝা যেত! তখন থেকে সুজানা তাকে ফলো করতে থাকে ! কিন্তু , একটা গাছতলার নিচে সব সময় আসিফ বসে থাকতো,কখনো কখনো ৪-৫ঘন্টাও বসে থাকে আর পাশে থাকত সিগারেটের প্যাকেট! প্রতিদিন এখানেই বসে থাকত আসিফ, সুজানা কিছুই বুঝত না ! হঠাৎ একদিন পাশ থেকেই সুজানা তাকে ফোন দেয়___ . -হ্যালো !(আসিফ) -কোথায় তুমি(সুজানা) -আমিতো বাসায়! -বাসায় কি করছো? -চা খাচ্ছি! -গাছতলা কবে থেকে তোমার বাসা হলো,আর সিগারেট খাচ্ছো যে! আমি কি খেলনা হয়ে গেছি!(ফুপিয়ে কাদঁছিল) . এই কথাগুলো বলে সুজানা চলে যাচ্ছিল , আসিফ ও তাকে আটকাচ্ছে না! . আসিফ তাকে ডাক দিচ্ছে না,এতটাই খেলনা হয়ে গেছে কি তবে এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আবার পিছু আসে সুজানা! -আসিফ(সুজানা) -বলো! -কি হয়েছে? -কিছুই না! -আমাকে ডাক দিলে না যে? -প্রয়োজন মনে করিনি! -খেলনা হয়ে গেছি? -মনে কর তাই! -আমাকে কি একটু ও ভালবাসো না!ডাক দেয়া প্রয়োজন মনে করো নি! -যে চলে যাবার এমনিই চলে যাবে! -তাই বলে আটকাবে না! -প্রয়োজন মনে করিনি বল্লামতো! -প্রতিদিন এখানে বসে থাকো কেনো! -আজই আসছি! (ঠাস করে চড় মারে আসিফের গালে) -আর কত মিথ্যে বলবি? -নিশ্চুপ -প্রতিদিন তুই এখানে বসে থাকিস ,শুধু বসেই থাকিস না সিগারেট ও খাস! -হ্যা খাই তাতে তোমার কি? -আমার কি মানে? -পীরিত দেখাতে আইস্সো না যাও! -এমন করছো কেনো!(কান্না বাড়িয়ে দিল) -কান্না থামো! -আমার ইচ্ছে ! -বাসায় যেয়ে কাদোঁ! -তোমার কাছে বলে বাসায় যাব? -দেখো সুজানা মাথা গরম করবেনা! -মাথা তো তুমি গরম করাচ্ছো! -আমি রিলেশন রাখতে চাইনা!,হয়েছে! -কারনটা শুনি! -ততো কিছু বলতে পারবোনা।বলছি তো বলছিই! . এই বলে আসিফ চলে আসে সে জায়গা থেকে, কিন্তু সুজানা এখানে বসেই কাদঁছে! অতঃপর তাদের কথা হয়েছিল এক বছর পর আজ! . সুজানা অনেক চেষ্টা করে ও তাকে খুজে পায়নি ! . সেই গাছতলা ও তার আড্ডা ছিল না তারপর থেকে! . আবারো একবছর পর সুজানা তার পাশে আসল কিন্তু সেই আসিফ এখনো আছে,একটো ও বদলায় নি! আসিফ কি চাচ্ছে সে নিজে ও হয়ত জানে না! . সুজানা চলে যাওয়ার পর মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসে তার! . সে ও তো খুব ভালবাসে, সে তো আর ইচ্ছে করে ব্রেকাপ করেনি! তার মা খুব অসুস্থ ছিল সে সময়, কিন্তু সকাল বিকাল সুজানা শুধু তাকে নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিল যা তার সম্ভব নয় , তার মাঝেই তার মা মারা যায় কিন্তু সুজানা যানে না,তবে আসিফ এখনো ভাবে সুজানা জানতো তার মা মারা গেছে ,তবু ও সে আমাকে নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিল! মা মরা নিয়ে তার একটু ও বেদনা ছিল না ,আসিফ ভেবেছিল, তার এই মিথ্যে ভাবনা দুজনকে আলাদা করে দিয়েছিল, এখনো কাদেঁ সে তবে সুজানা জীবনে আসতে চাইলে ও তাকে জীবনে জড়াতে চায় না! এ ভালবাসাতে শুধু অবহেলা ,অভিমান ছিল না ভুল বুঝাবুঝি ও ছিল যার কারন দুজনের একজন " আজ ও জানে না" লেখা:NaHid AhMed(ছদ্মবেশী)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ উত্তর জানেন সৃষ্টিকর্তা
→ টমি অঙ্ক জানে!
→ মন জানে ♥♥
→ কিভাবে রমজানের প্রস্তুতি নেব
→ মৃত্যুর কথা কি জানে সব প্রাণী???
→ ও মন রমজানের ঐ রোজার শেষে
→ ১) রিফাতের সিরিজঃ আল্লাহ তায়ালার ভয় ( রমজানের আকর্ষণ)
→ যে প্রেম জানে কাঁদাতে
→ ঘোর উজানের গাঙে !!!!!
→ মেয়েটি সুইসাইড় করেছে ও গফুরের খোজ কেউ জানেনা
→ পশু-পাখিরাও কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৯ ও অন্তিম পর্ব )
→ রাজানের কালো ঘোড়া—(পর্ব ৮)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৭)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now