বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আপনারচিকিত্সার খরচ হলো পুরো এক গ্লাস দুধ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X একদিন একটা গরীব ছেলে রাস্তায়হাঁটছিলো । সে তার লেখাপড়ার খরচজোগাড় করার জন্যঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিসবিক্রি করতো । ছেলেটারগায়ে ছিলো একটা জীর্ন মলিনপোষাক ।সে ভীষণ ক্ষুধার্থ ছিলো । তাইসে সিদ্ধান্ত নিলো যে চলারপথে সামনে যে বাসা পড়বে,সেখানে গিয়ে সে কিছু খাবারচাইবে ।... কিন্তু সে যখন একটা বাসায়গেলো খাবারের আশা নিয়ে , সে ঘরথেকে একজনসুন্দরী মহিলা বেরিয়ে এলেন ।সে খাবারের কথা বলতে ভয় পেলো ।সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাসপানি চাইলো । মহিলা ছেলেটারঅবস্থা দেখে বুঝলেনযে সে ক্ষুধার্থ । তাইতিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধএনে দিলেন ।ছেলেটা আস্তে আস্তে দুধটুকুখেয়ে বলল, "আপনাকে আমার কতটাকা দিতে হবে এই দুধের জন্য?"মহিলা বলল, "তোমাকে কোন কিছুইদিতে হবে না ।"ছেলেটা বলল, "আমারমা আমাকে বলেছেন কখনো করুণার দাননা নিতে ।তাহলে আমি আপনাকে মনের অন্তস্থলথেকে ধন্যবাদ দিচ্ছি ।"ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি ।স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বেরহয়ে এলো , তখনসে শারিরিকভাবে কিছুটা শক্তি অনুভবকরলো । স্যাম এর বিধাতার উপরছিলো অগাধ বিশ্বাস ।তাছাড়া সে কখনো কিছু ভুলতো না ।সময়ের পরিক্রমায়কেটে গেলো অনেকগুলো বছর। একদিন ঐমহিলা মারাত্মক ভাবে অসুস্থহয়ে পরলো ।স্থানীয়ডাক্তাররা তাকে সুস্থকরতে চেষ্টা করেও ব্যার্থ হল । তখনতাকে পাঠানো হলো একটা বড় শহরেরনামকরা হাসপাতালে। যেখানে দুলর্ভ ওমারাত্মক রোগ নিয়ে গবেষণা ওচিকিত্সা করা হয় । ডা:স্যামকেইলি কে এই মহিলার দায়িত্বদেওয়া হলো ।যখন ডাঃ স্যাম কেইলি শুনলেনযে মহিলা কোন শহর থেকে এসেছেন ,তার চোখের দৃষ্টিতে অদ্ভুথএকটা আলো যেন জ্বলে উঠলো ।তিনি তাড়াতাড়ি ঐমহিলাকে দেখতে গেলেন ।ডাক্তারের এপ্রন পরে তিনি মহিলাররুমে ঢুকলেন । এবং প্রথম দেখাতেইতিনি মহিলাকে চিনতে পারলেন।তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে ,যেভাবেই হোকতিনি মহিলাকে বাঁচাবেনই । ঐ দিনথেকে তিনি ঐ রোগীরআলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন ।অনেক চেষ্টার পরমহিলাকে বাঁচানো সম্ভব হলো ।ডাঃ স্যাম কেইলি হাসপাতালেরএকাউন্টেন্ ট কেঐ মহিলার চিকিত্সারবিল দিতে বললেন, কারণ তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না ।ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায়কি যেনো লিখলেন এবং তারপরসেটা ঐ মহিলারকাছে পাঠিয়ে দিলেন ।মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেনবিলটা খুলতে। কারণ তিনি জানেনযে এতো দিনে যে পরিমাণ বিলএসেছে তা তিনি সারা জীবনেও শোধকরতে পারবেন না ।অবশেষে তিনি বিলটা খুললেনএবং বিলের পাশ দিয়ে লেখা কিছুকথা তার দৃষ্টি আকর্ষণ করলো ।তিনি পড়তে লাগলেন "আপনারচিকিত্সার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।"এবং বিলের নিচের সাইনকরা ছিলো ডাঃ স্যাম কেইলির নাম ।~মানুষকে সাহায্য করুন , যতটা আপনারপক্ষে সম্ভব ।হয়তো এই অল্প সাহায্যের ফলহিসেবে আপনি এমন কিছু পাবেনযা কখনো আপনি চিন্তাই করেননি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now