বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা..... মা.... মা....

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X '' বিছানায় পড়ে থাকা মানুষটা যদি আপনার 'মা' হয়, তাহলে আপনি বুঝবেন পুরো পৃথিবীর বাইরে আরেকটা পৃথিবী ছিল আপনার ঘরে। ''' প্রচন্ড মন খারাপ করে ঘরের আলো নিভিয়ে আপনি যখন চোখ বুঁজে ছিলেন, আপনি জানেন না অদৃশ্য এক জোঁড়া চোখ কতবার আপনার ছায়া দেখে গেছে। '' তরকারী ভাল হয়নি বলে আপনি যেদিন খাননি, সেদিন আপনি ভুলে গেছেন, এমন অনেক দিন কিছু একটা মুখে দিতে গিয়েও মা সেটা তুলে রেখেছিল। খোকা যদি চায় আরেকবার ! '' মায়ের আঁচলের গিঁট, অথবা তোষকের ভাঁজ সরিয়ে টাকা সরানোর সময়ও আপনি বুঝেননি, আপনি নিবেন জেনেও মা কেন টাকা সরিয়ে রাখেনি ! '' 'মা' কি রে ভাই থাকতে বুঝে নিয়েন। এক জীবনে কত শত কারেন্ট খেয়ে ট্রান্সমিটারের মত আজীবন সব সামলে নেন তা বোঝার ক্ষমতা কোন পুরুষের নেই। '' বাবার অফিসের ঝামেলা? তুমি কোন কথা বলবানা মেজাজ খুব খারাপ! আপনার রেজাল্ট খারাপ? সব দোষ মায়ের। আর সে আপ্নিও....... 'মা' এত ফেছর ফেছর করোনা!' তবু 'মা' ফেছর ফেছর করে। চোখের পাতা খোলার শক্তি নাই যার, তবু সে ঠোট নেড়ে বলে - বাসি খাবার খাস না বাবা....একটু গরম করে নে! '' 'মা' রে তুই এমন একটা জিনিস কবরের মাটিও তোর মমতা লুকিয়ে রাখতে পারেনা। যার মা নাই সে কবরে গিয়ে দেখেন, সে মাটিও ভেজা। মা যেন চিৎকার করে বলছে - বাবা তুই এত শুকায়ছিস কেন? ' 'মা' কে ভালবাসুন প্রতিটা নারীকে সম্মান করুন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৯০ জন


এ জাতীয় গল্প

→ মা.........................

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now