বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
** আবূ ত্বালিবের মৃত্যুর ঘটনা**-----------------------------
সাঈদ ইবনুল মুসাইয়্যাব তার পিতা মুসাইয়্যাব (রহঃ) হ’তেবর্ণনা করেন, যখন আবূ ত্বালিব মুমূর্ষু অবস্থায় উপনীতহ’লেন, রাসূল (সাঃ) তার নিকট গেলেন।আবূ জাহলওসেখানে ছিল। নবী (সাঃ) তাকে লক্ষ্য করে বললেন,চাচাজান! ‘লা ইলাহা ইল্লাল্লাহ -কালেমাটি একবারপড়ুন, তাহ’লে আমি আপনার জন্য আল্লাহ্ নিকট কথাবলতে পারব।তখন আবূ জাহল ও আব্দুললাহ ইবনু আবূ উমাইয়া বলল, হে আবূত্বালিব! তুমি কি আবদুল মুত্তালিবের ধর্ম হ’তে ফিরেযাবে? এরা দু’জন তার সাথে একথাটি বারবার বলতেথাকল। সর্বশেষ আবূ ত্বালিব তাদের সাথে যে কথাটিবলল, তা হ’ল, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতেরউপরেই আছি। এ কথার পর নবী (সাঃ) বললেন, ‘আমিআপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনারব্যাপারে আমাকে নিষেধ করা না হয়’।এ প্রসঙ্গে এআয়াতটি নাযিল হল‘নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে, তারা ক্ষমাপ্রার্থনা করবে মুশরিকদের জন্য যদি তারা নিকটাত্মীয়ওহয়, তবুও যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে,তারা জাহান্নামী’ [সূরা তওবা – ১১৩]আরো নাযিল হল:‘আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছা করলেই তাকেহিদায়াত করতে পারবেন না’ [ সূরা কাছাছ – ৫৬][ বুখারী হা/৩৮৮৪ ‘আনছারদের মর্যাদা’অধ্যায়, ‘আবুত্বালিবের কাহিনী’অনুচেছদ ]আবূ সা‘ঈদ খুদরী (রা হ’তে বর্ণিত যে, তিনি নবী (সাঃ)-কে বলতে শুনেছেন, যখন তাঁর সামনে তাঁর চাচা আবূত্বালিবের আলোচনা করা হ’ল, তখন তিনি বললেন, আশাকরি কিয়ামতের দিনে আমার সুফারিশ তার উপকারেআসবে। অর্থাৎ আগুনের হালকা স্তরে তাকে ফেলা হবে।যা তার পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাবে আর এতে তারমগজ টগবগ করে ফুটতে থাকবে (ঐ, হা/৩৮৮৫)।শিক্ষা:১. হেদায়েতের মালিক আল্লাহ্ তা‘আলা। তিনি যাকেইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। এজন্যসবসময় তার কাছে হেদায়েত চাইতে হবে।২. জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ।সবচেয়ে হালকাশাস্তি হওয়ার পরেও যদি আবূ ত্বালিবের এই অবস্থা হয়,তাহ’লে অন্যদের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়।৩. সমাজ ও পারিপার্শ্বিক অবস্থা মানুষকে অনেক সময়হক গ্রহণ থেকে বিমুখ রাখে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now