বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হযরত আবু বকরের (রা) জনসেবা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X হযরত আবু বকরের (রা) জনসেবা হযরত আবু বকর(রা) কে খলীফা নিযুক্ত করা হয়েছে একথাযখন ঘোষণা করা হলো তখন মহল্লার একটি গরীব মেয়েঅস্থির হয়ে পড়ল।লোকেরা জিজ্ঞেস করলো যে, আবু বকর(রা) খলীফাহয়েছেন, তাতে তোমার কি অসুবিধা হয়েছে? মেয়েটিবললো, “আমাদের ছাগলগুলোর কী হবে?” জিজ্ঞেস করাহলো, “এর অর্থ?” সে বললো, এখনতো উনি খলীফা হয়েগেছেন।আমাদের ছাগল ক’টার দেখাশোনাই বা কে করবে,এগুলোর দুধই বা কে দুইয়ে দিবে? এ কথার কেনো জবাবদেয়া কারো পক্ষেই সম্ভব হলো না। কিন্তু পরদিন খুবভোরে মেয়েটি অবাক হয়ে দেখলো যে, হযরত আবু বকর(রা) যথাসময়ে তাদের বাড়ি গিয়েছেন এবং দুধদোহাচ্ছেন।আর যাওয়ার সময় বলে গেলেন, “মা, তুমি একটুও চিন্তাকরো না।আমি প্রতিদিন এভাবেই তোমার কাজ করে দিয়েযাবো।” তাবাকাতে ইবনে সাদে আছে যে, মেয়েটিরবিচলিত হওয়ার সংবাদ শুনে হযরত আবু বকর(রা)বলেছিলেন, আমি আশা করি খেলাফতের দায়িত্ব আমারআল্লাহর বান্দাদের সেবার পথে বাধা হয়ে দাঁড়াবে না।আমি এখনো এ দরিদ্র মেয়েটির ছাগল দোহন করে দিয়েআসবো ইনশাল্লাহ।ইবনে আসাকার লিখেছেন যে, আবু বকর(রা) খেলাফতেরপূর্বে তিন বছর এবং খেলাফতের পরে এক বছর পর্যন্তমহল্লার দরিদ্র পরিবারগুলির ছাগল দোহন করে দিয়েআসতেন।আবু ছালেহ গিফারী বর্ণনা করেন যে, হযরত আবু বকর(রা)যখন খলীফা হন তখন মদীনার এক অন্ধ বুড়ীর বাড়িরকাজকর্ম হযরত ওমর(রা) স্বহস্তে করে দিতেন। তারপ্রয়োজনীয় পানি এনে দিতেন ও বাজার সওদা করেদিতেন।একদিন ওমর সেখানে গিয়ে দেখেন বুড়ীর বাড়ি একদমপরিষ্কার পরিচ্ছন্ন।কলসিতে পানি আনা হয়েছে, বাজারও করা হয়েছে।তিনি ভাবলেন, বুড়ীর কোনো প্রতিবেশি হয়তোকাজগুলো করে দিয়ে গেছে। পরদিনও দেখলেন একইঅবস্থা। সব কাজ সম্পন্ন হয়ে গেছে। এভাবে কয়েকদিনকেটে গেল।এবার হযরত ওমরের কৌতুহল হলো। ভাবলেন, এই মহানুভবব্যক্তিটি কে তা না দেখে ছাড়বেন না।একদিন নির্দিষ্ট সময়ের অনেক আগে এসে লুকিয়েরইলেন।দেখলেন অতি প্রত্যুষে এক ব্যক্তি বুড়ীর বাড়ির দিকেদ্রুতগতিতে এগিয়ে আসছেন। হযরত ওমর বুঝতে পারলেনযে, এই ব্যক্তিই সেই মহান ব্যক্তি যিনি তারও আগে এসেবুড়ীর সমস্ত কাজ সেরে দিয়ে যান।ব্যক্তিটি বুড়ীর ঘরের মধ্যে এসে যখন কাজ শুরু করে দিলতখন হযরত ওমর যেয়ে দেখেন, ইনি আর কেউ নন, স্বয়ংখলীফা হযরত আবু বকর(রা)। হযরত ওমর বললেন, হেরাসূলের প্রতিনিধি!মুসলিম জাহানের শাসন সংক্রান্ত দায়িত্ব পালনেরপাশাপাশি এই বুড়ীর তদারকীও চালিয়ে যেতে চাননাকি?হযরত আবু বকর(রা) জবাব না দিয়ে একটু মুচকি হেসেযথারীতি কাজ করতে লাগলেন।শিক্ষাঃ সাধারণত উচ্চপদস্থ লোকেরা অন্যের কাজ করাদূরে থাক, নিজের কাজও করতে চায় না। চাকর চাকরানীও যন্ত্রের মাধ্যমে সব কাজ সারতে চেষ্টা করে। হযরতআবু বাকরের হাতে দাস দাসীর অভাব ছিল না।উপকারের কাজটা কোনো ভৃত্যকে পাঠিয়ে দিয়েওকরাতে পারতেন।কিন্তু আখেরাতের বাড়তি সাওয়াবের আশায় এবংসাধারণ মুসলমানদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার মানসেএভাবে স্বহস্তে অন্যের সেবা করেছেন সর্বোচ্চরাষ্ট্রীয় পদে আসীন থাকা অবস্থায়।সকল যুগের মুসলমানদের সকল পর্যায়ের উচ্চপদস্থব্যক্তিবর্গের জন্য এটি একটি চমকপ্রদ অনুকরণীয়দৃষ্টান্ত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now