বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রাসূলুল্লাহ (সাঃ) উত্তর

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X এক গ্রাম্য লোকের ২৫ টি প্রশ্ন আররাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর:. ১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বনকর; ধনী হয়ে যাবে। ২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামীজ্ঞানের অধিকারী) হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।. ৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছেচাওয়াবন্ধ কর; সম্মানী হয়ে যাবে।. ৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকারকর।. ৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্যপছন্দ কর; তা অন্যেরজন্যেও পছন্দ কর।. ৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপরভরসাকর।. ৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদারঅধিকরী হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশীআল্লাহকে স্মরণ (জিকির) কর।. ৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায়থাকো।. ৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলেরআশা করি!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতেবিরত থাকো।. ১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷. ১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্তহয়ে সাক্ষাৎ করতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথাগোসলফরজ হওয়ারসাথে সাথে গোসল করে নাও।. ১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশীইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা) কর।. ১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতেচাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়েদাও।. ১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহরবান্দাদেরউপর দয়া-অনুগ্রহ কর।. ১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটিগোপন রাখবেন!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।. ১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতেচাই ?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার)থেকে বেঁচে থাকো।. ১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকটপ্রিয়হতে চাই ?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবংতাঁররাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্যপ্রিয় বানিয়ে নাও।. ১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায়কর।. ১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,এমন ভাবে আল্লাহর এবাদত কর যেনতুমি আল্লাহকে দেখছঅথবা তিনি তোমাকে দেখছেন।. ২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্মাফে সহায়তা করবে?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)খ) বিনয়।গ) অসুস্থতা।. ২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহআগুনকে শীতল করবে?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,দুনিয়ার মুছিবত সমূহ।. ২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডাকরবে?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদকরলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্করক্ষা।. ২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদকরলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।. ২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয়এবংধৈর্য্য।. ২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপররাগান্বিত হওয়া পরিহার কর।.আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকেআমল করার তৌফিক দান করুন।আমিন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now