বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ডিসপ্রেশন

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ashik (০ পয়েন্ট)

X ডিপ্রেশন বা নিঃসঙ্গতা! ডাক্তারি ভাষায় বলে ডিপ্রেশন মানে নিঃসঙ্গতা, হতাশা। শারিরীকভাবে মানুষ যেমন বিভিন্ন ব্যধিতে ভোগে তেমনি মনেরও ব্যধি আছে। আর সেটা হলো ডিপ্রেশন। এটাকে বলা হয় মনের ক্যান্সার। আপনি যেটা চেয়েছেন সেটা পাননি বা যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। আপনি যেটা ভাবেননি তেমন কিছু ঘটে যাচ্ছে। অ-পৃতিকর ঘটনা, যে ঘটনাগুলো আপনার বেঁচে থাকার অনুপ্রেরনা নষ্ট করে দিচ্ছে। অনেকের মুখে শোনা যায়, "যদি আত্মহত্যা মহাপাপ না হতো তবে আমি আত্মহত্যা করতাম।" এটাকেই ডিপ্রেশন বলে। কিভাবে বুঝবেন আপনি ডিপ্রেশনে ভুগছেন? ১)পৃথিবীর কোন সৌন্দর্য এখন আর আপনার চোখ ধাঁধায় না। ২)সমসময় একা থাকতে ইচ্ছে করে। ৩)কারো সাথে তেমন মিশতে ভালোলাগে না। ৪)কারনে অকারনে রাগ হয়। ৫)মরে যেতে ইচ্ছে করে; ইত্যাদি হলো ডিপ্রেশনের লক্ষণ। ডিপ্রেশনে পুরুষের তুলনায় নারীরা বেশি ভোগে। যদিও পুরুষের হতাশা বেশিই দেখা যায় বর্তমান। ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে অনেকে মেডিসিন ইউজ করে কিন্তু প্রচুর সাইট ইফেক্ট আছে এটিতে। যেহেতু এটি মানষিক রোগ সেহেতু মেডিসিন বাদে কিভাবে রোগটির হাত থেকে বাঁচা যায় সেই সম্পর্কে কিছু বলবো। আমাদের মাঝে বিশেষ করে দুটি কারনে ডিপ্রেশন লক্ষ করা যায়। বেকারত্ব আর নারী-পুরুষের মাঝে সম্পর্কের সমস্যার জন্য, পারিবারিকও হতে পারে। সবদিক বিবেচনা করে স্বল্প কথায় এটার সমাধান লেখা সম্ভব নয়। প্রেম ঘটিত ব্যপার হলে, এভাবে সমাধান করা যেতে পারে। ১)আপনাকে চার দেয়ালের মধ্য থেকে বের হতে হবে। ২)বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। ৩)নতুন পরিবেশে কিছুদিন ঘুরে আসতে হবে। ৪)কোন স্যাড সিনেমা দেখা যাবেনা। স্যাড গান শোনা যাবেনা, যদিও এগুলো বেশি ভালো লাগবে। ৫)প্রিয়োজনের রেখে যাওয়া স্মৃতি কাছে রাখা যাবেনা। ৬)নতুন করে কারো সাথে বন্ধুত্ব করতে পারেন। নতুনের মাঝে নতুন কিছু খুঁজে পাওয়া যায়। ৭)যারা হাসিখুশি এবং ফান করতে পারে তাদের সাথে মিশুন। ৮)বিনোদনমূলক ভিডিও দেখতে পারেন। ৯)ভার্চুয়ালে সময় দিন। ১০) লাস্ট। নিজেকে বিশ্বাস করান আপনি পারবেন। কেউ আপনাকে ভালো রাখবে সেই চিন্তা বাদ দিয়ে কিভাবে আপনি ভালো থাকবেন সেই চিন্তা করুন। নিজেকে নিজের ই ভালো রাখতে হবে। কারো অপেক্ষায় বসে থেকে লাভ নাই। আমার অনেক বন্ধুদের মাঝে ডিপ্রেশনটা খুব তীব্রভাবে লক্ষ করেছি যার কারনে এই লেখাটি। আমি নিজেও জানি ডিপ্রেশন কতটা ভয়ংকর। সবকিছুর উদ্ধে হলো, আমি একজন সুখি মানুষ, এটা চিন্তা করা। "আপনি কি হারিয়েছেন সেটা না ভেবে আপনি কি পেয়েছেন সেটা ভাবুন" অন্যথায় সমগ্র পৃথিবী আপনার হাতের মুঠোই আসলেও আপনি সুখি হতে পারবেন না। চেষ্টা করুন। মানুষের দ্বারা সবকিছু সম্ভব না হলেও অনেক কিছু সম্ভব।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now