বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মায়ের জন্য ছেলের ভালবাসা(১)

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X ঈদের দিন দুপুরে গ্রাম থেকে মা ফোন করেছে ছেলের কাছে। দেখুন কত বড় মিথ্যে কথা বলে এই প্রবাসী ছেলেটা। ছেলে হ্যালো মা কেমন আছো মা আমরা ভাল আছি বাবা তুই ভাল আছিস ছেলে মা আমিও ভাল আছি মা বাবা আজ তোমাদের ঐখানে না ঈদের দিন। ছেলে ( একটু অবাক হয়ে বলে) ঈদ আইজগা মা হ মা আইজগা তো ঈদের দিন। মা বাজান তোমার পাঠানো টাকায় বাড়ির সবাই নতুন জামা কাপড় জুতা কিনছে আর ঈদের জন্য অনেক বাজার করছে। সবাই নতুন কাপড় পইরা নামাজ পড়ছে এখন সবাই খেতে বসছে। আইজ কি তোমগো কাজে ছুটি দিছে। তুমি কি রান্না করছো এই ঈদের দিনে। ছেলে মা সবাই নতুন জামা পইড়া নামাজ পড়ছে শুইনা ভিষন খুশি হইছি। আর একসাথে খাইতে বসছো এইটা তো অনেক আনন্দের কথা। ( ভাবছে আজ ডিউটি করছে শুনলে মা কষ্ট পাবে। তাই মাকে বুঝতে দেবেনা সে আজও ডিউটি করছে তাহলে সবার মন খারাপ হয়ে যাবে। হয়তো সবার ঈদটাই মাটি হয়ে যাবে। তাই কিছুতেই বুঝতে দিবেনা সে ডিউটি করছে) মা আইজ আমগো সারাদিনের ছুটি দিছে গতকাল বাজার থাইকা মুরগী আর গরুর মাংস সাথে পোলায়ের চাউল কিন্না আনছিলাম আজ সেগুলি রান্না করছি এখন খামু। মা বাবা তুমি এখনও খাও নাই তাড়াতাড়ি খাও পড়ে ঠান্ডা হইয়া গেলে খাইয়া মজা পাইবা না তাছাড়া তুমি তো ঠান্ডা খাবার খাইতে পারোনা। ছেলে মা আমি এখনই খাইতাছি। তুমি খাইছো মা। মা বাজান এমন একটা খুশির দিন তুমি খাইছো কিনা না যাইনা আমি কেমনে খাই মা হইয়া বাজান তুমি মোবাইলটা মুখের সামনে রাইখা খাইতে থাকো মায় তোমার খাওয়ার আওয়াজ শুইনা তারপর নিজে খামু।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now