বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক যুবক একজন পরহেজগার ইমামের
বাড়িতে গেল একটা সমস্যার
সমাধানের জন্য।উঠানে দাড়িয়ে যুবক
সালাম দিল।কিন্তু ভেতর থেকে কোন
উত্তর এলোনা।আবার সালাম দিল।
এবার পর্দার আড়াল থেকে ইমাম
সাহেবের স্ত্রী বললেন-
---ওয়ালাইকুম আস্সালাম।কে আপনি?
কাকে চাচ্ছেন?
---জ্বি আমি হুজুরের কাছে এসেছি।
---উনিতো হুজরায়।আপনি বসুন।
---জ্বি আচ্ছা।
.
প্রায় ২০ মিনিট পর ইমাম সাহেব
আসলেন।যুবক দাড়িয়ে সালাম দিল।
ইমাম সাহেব সালামের জবাব দিয়ে
তাকে বসার ইশারা করলেন।তারপর
বললেন-
---তুমি কে বাবা? কেন এসেছ?
---জ্বি আমি একটা ব্যক্তিগত সমস্যার
সমাধানের জন্য আপনার কাছে
এসেছি।আর এর সঠিক সমাধান আপনিই
দিতে পারবেন।কারণ আপনি একজন
পরহেজগার ব্যক্তি।
---কি সমস্যা বলো?
.
এবার যুবক ফ্যাকাশে মুখ নিয়ে বলতে শুরু
করল-
---হুজুর, আমি একটা মেয়েকে পছন্দ করি।
বলতে পারেন আমি তাকে ভালবাসি।
সেও আমাকে খুব ভালবাসে।তবে
আমরা কখনো ইসলাম পরিপন্থী কোন
কাজ করিনি।এখন আপনার কাছে..........
ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে
বললেন-
---তোমরা একে অপরকে কখনো স্পর্শ
করেছো?
---জ্বি. . .শুধু ওর হাত ধরেছিলাম।এর
বেশি কিছু নয়।
---থামো!!! তুমি কিভাবে বললে
যে,তুমি ইসলাম পরিপন্থী কাজ করনি।
তুমি যে ওর হাত ধরেছো এটা কি
ইসলাম পরিপন্থী নয়??? ঐ মেয়েটা
তোমার কাছে বেগানা মেয়ে।তার
হাত স্পর্শ করে তুমি কবিরা গোনাহ
করেছো।
যুবক মাথা নিচু করে রইল।ইমাম সাহেব
স্থির হয়ে বললেন-
---তুমি নিজেকে খাঁটি মুসলিম দাবি
করো?
---জ্বি হুজুর,অবশ্যই।আর সেই জন্যই আমি
আপনার কাছে এসেছি।
---তবে তুমি তওবা করো।আল্লাহ
চাইলে মাফ করতে পারেন। হ্যা,এরপর
বলো?
---হুজুর আমি ঐ মেয়েটাকে ছাড়া
বাঁচবনা।মেয়েটাও আমাকে ছাড়া
বাঁচবেনা।প্রচন্ড ভালবাসে ও
আমাকে।এখন আমি উভয় সংকটে পড়েছি
হুজুর।ইসলামের কথা চিন্তা করে না
পারছি তাকে ভুলে যেতে,না পারছি
প্রেম কন্টিনিউ করতে।এখন এর সমাধান
আপনি বলে দিন হুজুর।ইসলামে কি প্রেম
হারাম? প্রেম ভালবাসা জায়েয নেই?
মেয়েটাকে ভুলে যেতে হবে
আমাকে? আমি কি ঐ মেয়েটাকে
কখনো পাবোনা? কি করলে
মেয়েটাকে কাছে পাব হুজুর? ইসলামী
শরিয়তে এর ফায়সালা কি?
আল্লাহর কসম!!! ইসলামে এর যেই রকম
সমাধান আছে আমি সেটাই মেনে
নিব।ঐভাবেই চলব।
.
ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন।
তারপর বললেন-
---তোমার এখন বয়স কত হবে?
---জ্বি, ২০ বছর।
---আমি তোমাকে যেটা বলবো
সেটাই তুমি শুনবে???
---অবশ্যই হুজুর।
---তাহলে শুনো, ইসলাম ধর্মে প্রেমের
একটাই সমাধান আছে।আর সেটা হচ্ছে-
যদি তোমার কোন মেয়েকে পছন্দ
হয়,ভালো লাগে,প্রেম করতে ইচ্ছা হয়
তাহলে তুমি তাকে প্রথমেই বিয়ে
করতে হবে।এরপর যত পারো প্রেম
ভালোবাসা করো।কারণ বিয়ের আগ
মুহুর্ত পর্যন্ত প্রেম কিংবা ভালবাসা
কোনটাই ইসলামে জায়েয নেই।অর্থাৎ
তখনই কাওকে ভালো লাগাবে যখন
তুমি কাওকে বিয়ে করতে পারবে।
বিয়ের বয়স না হলে তবে তোমার
প্রেমের বয়সও হয়নি।আর যদি বিয়ে না
করে প্রেম করতে থাকো তাহলে তুমি
জাহান্নামের দিকে যাচ্ছো।বলো,
তুমি কি জাহান্নামে যেতে রাজি
আছো???
---কখনো না হুজুর।
---মাশা-আল্লাহ।তবে আমার কথা
শুনো,তুমি এখন ঐ মেয়েটাকে বলবে
তোমার জন্য ১ বছর অপেক্ষা করতে।যখন
তোমার ২১ বছর হবে,তুমি প্রতিষ্ঠিত
হবে তখন যদি ঐ মেয়েটা অপেক্ষা করে
তবে দুই পরিবারে কথা বলে
মেয়েটাকে বিয়ে করে নিবে।তারপর
তোমরা যত প্রেম করবে সব ইবাদত
হিসেবে গন্য হবে।সব বুঝতে পেরেছ
তুমি???
একটা দীর্ঘশ্বাস ছেড়ে যুবক বললো-
---জ্বি হুজুর।আমি বুঝতে পেরেছি।
আপনাকে অনেক কৃতজ্ঞতা।আমি এখন
আসি।আস্সালামু আলাইকুম।
---ওয়ালাইকুম আস্সালাম।আমি
তোমাকে আবার বলছি বিয়ের এক
মিনিট আগেও ইসলামে প্রেম জায়েয
নেই।আর সবসময় একটা কথা মাথায়
রাখবে-"মা বাবাকে তুমি যত কষ্ট
দেবে,জান্নাত তোমার থেকে তত
দুরে চলে যাবে".............!!!
---জ্বি আচ্ছা হুজুর।
.
এই বলে যুবক ঘর থেকে বের হয়ে গেল।
ইমাম সাহেব একটা স্বস্তির নিঃশ্বাস
ফেললেন।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now