বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মাইনকা চিপা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Farhat Hossain(guest) (০ পয়েন্ট)

X --আরশ,, আজকে তোমার আম্মুর সাথে তোমার নাহিদ আংকেলের বাসায় একটু যেও...! --কেনো আব্বু? হঠাৎ করে নাহিদ আংকেলের বাসায় যেতে হবে কেনো? --তোমার নাহিদ আংকেলের মেয়ে নিহাকে তো চিনো?? আজকে ওনার বাসায় যাবে,, নিহা তোমাকে দেখবে,, তারপর নিহা যদি তোমাকে দেখে পছন্দ করে তাহলে তোমার সাথে ওর বিয়ে দেওয়া হবে..!! --কিইইইই বললে আব্বু? আমি মেয়ে দেখতে যাবো?? --উহহু... মেয়ে দেখতে না বাবা, তোমাকে দেখানোর জন্য তুমি মেয়ের বাসায় যাবে...!!" --আম্মুউউউউউ, শুনো আব্বু কি বলছে...তোমার ছেলে এতোটাই সস্তা? তোমার ছেলে কোনদিক দিয়ে কম হুম? মানে আমাকে দেখানোর জন্য আমি মেয়ের বাসায় যাবো?? না আম্মু, আমি পারবনা... তুমি আব্বুকে বুঝাও...!!! মিসেস মেহরাব মুচকি মুচকি হাসছেন বাবা-ছেলের কথা শুনে... তিনি জানেন তার ছেলে লাখে ১টা... তিনি এটাও ভালো করে জানেন আরশের আব্বু কেনো এমন কথা বললেন...!! --কি বললে তুমি?? আমার সামনে আমার ছেলেকে এত্ত বড় অপমান?? ঠিক আছে, আজকে আমরাও যাবো মেয়ের বাসায়, দেখে নিবো কি এমন মেয়ে পছন্দ করেছো তুমি...!! (একটু রাগি ভাব দেখিয়ে কথাগুলো বললেন মিসেস মেহরাব)...!! --তারমানে আমাকে মেয়ের বাসায় যেতেই হবে, তাইনা আম্মু?? শেষ অবধী তুমিও আব্বুর পক্ষ নিলে? এতো চালাক তোমরা? ওকে ফাইন... আমিও যাবো, দেখবো তোমাদের পছন্দ কি'রকম... কিন্তু হ্যা, আমার পছন্দ না হলে আমি কিন্তু বিয়ে করছিনা...!! (আরশ একটু অভিমান করে কথাটা বলে তার রুমে চলে যায়)...!! ছেলের এরকম অভিমান দেখে মেহরাব আর মিসেস মেহরাব হেসে দেন... ছেলেটা একটু বেশিই আদরের ওনাদের,, তাই ছেলের জন্য একদম প্যারফেক্ট বউ চাই... নিহাকে ওনারা আগেই দেখেছেন... ওনাদের খুব ইচ্ছা নিহাকে বউমা করার... এখন শুধু আরশের নিহাকে দেখার অপেক্ষা...!!! . এই মুহৃর্তে আরশ তার আম্মুকে নিয়ে তাদের প্রাইবেট গাড়িতে করে যাচ্ছে,, উদ্দেশ্য নিহাদের বাসা...!! . --আল্লাহ জানে কোন ভুতনীকে আব্বু পছন্দ করেছে...! (আরশ গাড়ি চালাতে চালাতে একটু রেগে কথাটা বলে)...!! --হিহিহি, না'রে বাবা... আমি তোর আব্বুকে চিনি, ওনার পছন্দ এত্তটাও খারাপ না...!! --হুম, তুমি'তো তোমার স্বামির পক্ষ নি~~ কথাটা শেষ করবার আগেই আরশ অনেক জোরে গাড়ি ব্রেক করে...! --কি'রে বাবা আরশ?? এখানে গাড়ি ব্রেক কেনো করলি?? --আম্মু প প প প প-রী..!! --কোথায় পরী? কিসের পরী? আম্মুর প্রশ্নের কোনো উত্তর না দিয়েই আরশ গাড়ি থেকে নেমে যায়...!! মিসেস মেহরাব খেয়াল করলেন রাস্তার ওইপাশে নীল শাড়ি পড়া একটা মেয়ে অনেকগুলো টোকাই বাচ্ছাদের চকলেট দিচ্ছে... হুম আরশ এখন মেয়েটার কাছেই গেছে...!! . --এক্সকিউজ মি...! (আরশ) --জ্বী বলুন, কিছু বলবেন?..! (নিহা) --আমাকেও চকলেট দেওয়া যাবে??...!! --আমি বাচ্ছাদের ছাড়া অন্য কাউকে চকলেট দেইনা... আর আপনাকে দেখে কোনোদিক থেকেই বাচ্ছা মনে হচ্ছেনা,, সো চকলেট দেওয়ার কোনো মানেই হয়না...!! --ওকে লাগবেনা আপনার চকলেট... আমার নাম আরশ, আপনার নামটা??...! আরশ নামটা শুনে নিহা ফ্যাল ফ্যাল করে কিচ্ছুক্ষন তাকিয়ে থাকলো আরশের মুখের দিকে... তারপর বললো- --আমি রাস্তার মধ্যে যাকে তাকে নিজের নাম বলে বেড়াই না,, পরেরবার দেখা হলে নামটা জেনে যাবেন,, হুম? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে,, টা-টা..!! --আরে অদ্ভুত, নামটা বলে যান প্লিজ... এইযে শুনুন...শুনুন...!! . নিহা আরশের ডাকে পাত্তা না দিয়ে একটা রিক্সায় উঠে চলে যায়... ওইদিকে গাড়ি থেকে মিসেস মেহরাব আরশকে ডাকছেন...! --বাবা আরশ তাড়াতাড়ি আয়,, দেরি হয়ে যাচ্ছে আমাদের...!! আরশ একটু হতাশ হয়ে গাড়িতে এসে বসে,, কেনো জানিনা তার গাড়ি স্টার্ট করতে ইচ্ছা করছেনা... এখনো ঘুরের মধ্যে আছে আরশ, আরশ এখনো ভাবছে, সে'কি কোনো মেয়ে দেখলো? না'কি ওটা সত্যি সত্যি পরী ছিলো...? নিজের কাঁদে আম্মুর স্পর্শ পেয়ে বাস্তবে ফিরে আসে আরশ...!! . --আম্মু দেখছো মেয়েটাকে?? --হুম দেখলাম..(মুচকি হেসে বললেন আরশর আম্মু) --আম্মু চলোনা বাসায় ফিরে যাই... এই মেয়েকে দেখার পর আমি আর কোনো মেয়ে দেখতে চাইনা... তোমাদের নিহা না ফিহা ওরে ফোন করে বলো আমরা আসছিনা..!! --তোর আব্বু যখন এতো করে বলছে তাহলে প্লিজ চল একবার গিয়ে মেয়েটাকে দেখে আসি...! আর ওনারাও তো অপেক্ষা করছেন আমাদের জন্য...!! --উফফ, আব্বু আসলে একটা ইইইইইইই,, এতো সুন্দর মেয়ে রেখে ওনি কোন নিহা না ফিহার প্রতি পড়ে আছেন... ঠিক আছে চলো, এতো করে যখন তুমি আর আব্বু বলছো তাহলে যাওয়া যাক,, কিন্তু ওইখানে আমি বেশি সময় বসবনা,, মেয়ে দেখেই চলে আসবো,, ওকে?? --হুম ওকে...!!! . অতঃপর নিহাদের বাসায় আসলেন মিসেস মেহরাব আর আরশ... নিহার আম্মু-আব্বু যথেষ্ট সম্মান দিয়ে আরশদের যত্ন করছেন... এদিকে আরশের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে,, তার মাথায় এখন অনেক প্রশ্ন... কি নাম ওই নীল পরীর?? কোথায় গেলো?? কোথায় পাবো এখন থাকে?? আর কি দেখা হবেনা??...!! ইচ্ছা করছে এখন-ই বাইরে গিয়ে মেয়েটাকে খুঁজা শুরু করে দিতে... কিন্তু এখানে যেরকম আদর-যত্ন করা হচ্ছে, মনে হচ্ছেনা এই আদর-যত্ন আগামী ১ঘন্টার আগে থামবে... আরশের মনে হচ্ছে অলরেডি সে এই বাড়ির জামাই হয়ে গেছে... আরশ মনে মনে বলছে "আমি আপনাদের মেয়ে বিয়ে করছিনা, বেহুদা আমাদের এত্ত যত্ন করছেন"... আরশ বার বার তার আম্মুর কানে ফিসফিস করে বলছে "আম্মু তোমাদের নিহা না ফিহা ওনারে তো দেখছিনা, পালিয়েছে না'কি??...!! আরশের আম্মু আরশের দিকে একটু রাগি ভাবে তাকিয়ে বললেন "চুপ করে বসে থাক"...!! . --আচ্ছা ভাবি, নিহা মামণীকে তো দেখছিনা,, বাসায় নেই না'কি?? --আর বলিওনা ভাবি, এতো করে বললাম আজকে বাসায় থাক,, আপনারা আসছেন অনেকদিন পর,, কিন্তু আজকে না'কি একটা জুরুরি ক্লাস আছে, তাই বের হয়ে গেলো.... এইতো ভাবি নিহা চলে আসছে...!! . --আসসালামু-আলাইকুম আন্টি..!! (দরজাটা লাগাতে লাগাতে সালাম দেয় নিহা)...!! দরজার দিকে তাকাতেই আরশ সোফা থেকে উঠে দাঁড়ায়... নীলপরী এখানে?? ৫০০পাওয়ারের হাই-বোল্ডেজ শকড খেলো আরশ... আরশ তার চোখকে বিশ্বাস করতে পারছেনা... চোখটা ভালো করে হাত দিয়ে মুছে আরশ আবার তাকায়,, না সে ভুল দেখছেনা... নিহা-ই হচ্ছে তার নীলপরী...!! নিহার দিকে তাকিয়ে আরশ তার আম্মুকে বলছে "আম্মু প প প প প"...! --হইছে,, আর তোতলাতে হবেনা... রাস্তায় দেখেই বুঝছিলাম,, খুব তো আব্বুকে বলছিলি ভুতনী পছন্দ করছে না?? আমি বলছিলাম না তোর আব্বুর পছন্দ আমি চিনি... এবার যা, আলাদা করে ওইরুমে কথা বলে আয় নিহার সাথে... দেখ নিহা তোকে পছন্দ করে কি'না...!! নিহার আম্মু-আব্বুও ওদের আলাদা রুমে গিয়ে একটু নিজেদের মধ্যে কথা বলতে বলেন...!! . --এই ছেলে, রাস্তায় আর কয়টা মেয়ের এভাবে নাম জানতে চাইছো হুম ??.. (একটু ধমক দিয়ে বলে নিহা)..!! --আলাহহহ, কসম আমি আর একটা মেয়ের নাম ও জানতে চাইনি, নাম জানা দুরের কথা, চোখ তুলে তাকাই ও নি,,, তুমি আম্মুকে গিয়ে জিজ্ঞাস করে দেখো...!! --হইছে থাক, আন্টিকে জিজ্ঞাস করতে হবেনা,, মেহরাব আংকেল তোমার বিষয় আগেই সব বলেছেন আমাকে...!! আরশ নিচের দিকে মাথা দিয়ে মুচকি হেসে হেসে চিন্তা করে, আব্বুটা এরকম কেনো? এত্ত ভালো কেনো? কি করে বুঝলেন আমার পছন্দ কি'রকম হতে পারে... একদম সবকিছু ঠিকঠাক করেই আমাকে পাঠালেন এখানে... জন্মদাতা হওয়া আসলেই সহজ, কিন্তু পিতা হওয়া আসলেই কঠিন...!! বড্ড বেশিই কঠিন...!!! . এই মুহৃর্তে আরশ আর নিহা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে... ঠিক কতো সময় ওরা তাকিয়ে ছিলো তা নিজেও জানেনা... আরশের আম্মুর কন্ঠ শুনে ওদের ঘোর কাটলো...!! --আরশ, আর কতোক্ষন তাকিয়ে থাকবি হুম?? কয়দিন পর পরীটাকে নিয়ে যাবো আমাদের বাসায়,, তখন ইচ্ছামতো দেখিস...! নিহা লজ্জা পেয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে মুচকি মুচকি হাসছে... আরশ ও খানিকটা লজ্জা পেয়ে আম্মুকে বললো- --কি'যে বলোনা আম্মু তুমি...! --হইছে হইছে, আর ডং করতে হবেনা... আম্মু সব বুঝে... তোমার আব্বু এসেছেন মাত্র,, নিহার আব্বুর সাথে কথা বলছেন ওইরুমে... তোমাদের মত জানার জন্য ডাকছেন... এখন ওইরুমে গিয়ে নিজেরা মত দিয়ে আসো....!! আরশ আর নিহা চলে যায় নিজেদের মত জানাতে...!! ""অতঃপর বিয়ের অপেক্ষা"" .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now