বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বেদুইন

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X এক বেদুইন প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হয়ে বললেন,হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি জানতে চাও। সে সময় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে প্রখ্যাত সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ উপস্থিত ছিলেন। বেদুঈন লোকটি একটি করে প্রশ্ন করল আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন এই ভাবে.... . ১। হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অভাবমুক্ত হতে চাই। উঃ তুমি অল্পে তুষ্ট থাকার চরিত্র অবলম্বন করো। . ২। আমি সবচেয়ে বড় আলেম হতে চাই। উঃ তুমি তাকওয়া অবলম্বন করো। . ৩। আমি সম্মানিত হতে চাই। উঃ তুমি মাখলুখের সামনে হাত পাতা বন্ধ করে দাও। . ৪। আমি ভালো মানুষ হতে চাই। উঃ তুমি মানুষের উপকার করো। . ৫। আমি ন্যায়পরায়ন হতে চাই। উঃ তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্যও তা পছন্দ করার চরিত্র সৃষ্টি করো। . ৬। আমি শক্তিশালী হতে চাই। উঃ তুমি সর্বদা আল্লাহর উপর ভরসা করো। . ৭। আমি আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। উঃ তুমি বেশী বেশী আল্লাহর যিকির করো। . ৮। আমি জীবিকায় স্বচ্ছলতা কামনা করি। উঃ তুমি সবসময় অজু সহকারে থাকো। . ৯। আমি যখনই দুয়া করবো তাই যেনো কবুল হয়। উঃ তুমি হারাম খাওয়া বর্জন করো। . ১০। আমি ইমানের পরিপূর্নতা কামনা করি। উঃ তুমি তোমার চরিত্রকে ভালো করে নাও। . ১১। কিয়ামতের দিন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর সাথে মিলিত হতে চাই। উঃ তুমি তোমার গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে ফেলো। . ১২। আমি আমার গুনাহ কমাতে চাই। উঃ তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর সমীপে বেশী বেশী ক্ষমা প্রার্থনা করো। . ১৩। আমি কিয়ামতের দিন নুরান্বিত হয়ে উঠতে চাই। উঃ তুমি জুলুম করা ছেড়ে দাও। . ১৪। আমি কামনা করি আল্লাহ আমার উপর রহমত বর্ষন করুন। উঃ তুমি আল্লাহর বান্দাদের উপর দয়া করো। . ১৫। আমি চাই আল্লাহ আমার দোষ- ত্রুটি গোপন রাখুন। উঃ তুমি মানুষের দোষ- ত্রুটি গোপন রাখো। . ১৬। আমি লাঞ্ছনা থেকে রক্ষা পেতে চাই। উঃ তুমি ব্যভিচার থেকে বেঁচে থাকো। . ১৭। আমি আল্লাহ ও তার রাসুলের প্রিয় পাত্র হতে চাই। উঃ যারা আল্লাহ ও তার রাসুলের প্রিয়জন, তুমি তাদেরকে প্রিয় বানিয়ে নাও। . ১৮। আমি আল্লাহর অনুগত হতে চাই। উঃ তুমি যথাযথভাবে ফরজ সমূহ আদায় করতে থাকো। . ১৯। আমি ইহসানের অধিকারী হতে চাই। উঃ এমনভাবে ইবাদত করো, যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা আল্লাহ তোমাকে দেখছেন। . ২০। হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস গুনাহ মাফ করিয়ে দেয়? উঃ তোমার চোখের পানি, বিনয় ও রোগ। . ২১। কোন জিনিষ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দেয়? উঃ তুমি দুনিয়ার বিপদ- আপদে ধৈর্য্য ধারন করো। . ২২। কোন জিনিষ আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়? উঃ গোপনে দান করা আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। . ২৩। সবচেয়ে বড় মন্দ কাজ কি? উঃ অসৎ চরিত্রতা ও কৃপণতা। . ২৪। সবচেয়ে বড় সৎগুন কি? উঃ উত্তম চরিত্র, বিনয় ও ধৈর্য্য। . ২৫। আমি আল্লাহর রাগ থেকে রক্ষা পেতে চাই। উঃ তুমি মানুষের উপর রাগ করা ছেড়ে দাও। . মহান আল্লাহ তা’আলা আমাদেরকে আ’মাল করার তাওফীক দান করুন। আমীন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৭ জন


এ জাতীয় গল্প

→ নিঃসঙ্গ বেদুইন।।১ম অংশ
→ নিঃসঙ্গ বেদুইন।।২য় অংশ
→ নিঃসঙ্গ বেদুইন
→ বেদুইন কন্য—১২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now